কতদিন হয়ে গেল একটাও কবিতা লিখিনি!
অপেক্ষায় থাকিনি একটা নতুন সকাল দেখার,
এলোমেলো ভাবনা গুলোকে আজো গোছাতে পারিনি।
তোমার অভিমান ভাঙ্গাতে বার বার নষ্ট হয়ে যায়নি যে কতদিন,কত অগনিত দিন!
আমার রংধনু দিয়ে তোমার দুচোখে স্বপ্ন একে দেব বলে আমার দুচোখে জলগুলোকে আজো আগলে রেখেছি।
উত্তাল ঢেউয়ে তোমায় ভাসিয়ে নিয়ে যাব আমার সাজান পৃথিবীতে,
তাই বুকের ভেতরে জমাট ভালবাসায় গড়েছি এক সমুদ্র।
ইচ্ছের মুক্ত ডানায় তোমার স্বপ্নগুলো হবে স্বাধীন,
তাই আমার বুকে গড়েছি তোমার ভালবাসার মুক্ত আকাশ।
দীর্ঘ রাতের পর একটা নতুন সকালের আবছা আলোয়
আমার আকাশে তোমার প্রতিচ্ছবির অপেক্ষায় থেকেছি যে কতদিন, কত অগনিত দিন!
শুধু তোমায় নিয়ে একটা কবিতা লেখার অপেক্ষা আমায় আজো বাচিয়ে রেখেছে !!
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



