somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে আসুক অপার সম্ভাবনাময় তাঁতশিল্পের ঐতিহ্য

২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাঁত বাংলাদেশের একটি অপার সম্ভাবনাময় শিল্প। এই কাপড়ের অপরূপ সৌন্দর্য ও বাহারি বৈচিত্র্য আর স্বকীয় নান্দনিকতার জন্য সকলের কাছে সমাদৃত। আবহমান কাল থেকেই দেশের বিভিন্ন জেলায় এ তাঁত শিল্প গড়ে উঠেছে। তাঁতিরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশের মানুষের কাপড়ের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে তাঁতজাত কাপড় রপ্তানির দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এক সময় দেশের বস্ত্রশিল্পের চাহিদার সিংহ ভাগই যোগান দিত এই তাঁত শিল্প। কিন্তু বর্তমানে শিল্পের সাথে পাল্লা দিয়ে বিদেশে রপ্তানির পরিমাণ ও দেশে চাহিদা কমে যাওয়ায় তাঁতশিল্পে উত্পাদিত পণ্য (শাড়ি-লুঙ্গি) বিক্রি হ্রাস পেয়েছে। ফলে তাঁতজাত পণ্যের বাজারে মন্দাভাব চলে আসে। অন্য সব শিল্পের প্রযুক্তিগত উত্কর্ষতার প্রতিযোগিতায় এ শিল্প টিকতে না পাড়ায় দিন দিন এই মন্দাভাব স্থায়ী রূপ নেয়। তার উপর বর্তমানে মুক্ত বাজার অর্থনীতির আড়ালে পরোক্ষ আগ্রাসনের শিকার হচ্ছে এ শিল্প। ভারত থেকে নামমাত্র মূল্যে ট্যাক্স ফাঁকি দিয়ে নানা ধরন, রং ও ডিজাইনের কাপড়ের অবাধ প্রবেশ করছে। কম মূল্য হওয়ায় জনগণও এসব পণ্যের দিকে ঝুঁকছে বেশি। ইন্ডিয়ান বস্ত্রের চাইতে দামে অধিক হওয়ায় ধীরে ধীরে উত্পাদিত এসব তাঁত পণ্যের চাহিদা বাজারে কমে যাচ্ছে। ফলে বাজারে দেশি তাঁতিরা টিকে থাকতে পারছে না। তাছাড়া একশ্রেণির অসাধু ব্যবসায়ীর কারণে দেশে তৈরি পোশাক শিল্প তাঁতীদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এইশ্রেণিরা তৈরি পোশাকে আমদানিকারক বিশেষ কর ও শুল্ক সুবিধা নিয়ে পোশাক রপ্তানির নামে তা দেশের বাজারে বিক্রি করেছে। কর ফাঁকি দেয়ার সুবাদে এ সকল বস্ত্র কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে। বস্ত্রকলে তৈরি এ সকল কাপড় তাঁতীদের বিপাকে ফেলেছে। এছাড়াও রয়েছে উপকরণের সমস্যা আর শ্রমের অপচয়। বর্তমানে সুতার দাম বৃদ্ধির কারণে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। এ সকল অসম প্রতিকূলতার কারণে উত্পাদিত পণ্য লোকসানে বিক্রি করাতে বাধ্য হচ্ছে তাঁতীরা। ফলে দিনকে দিন তাঁতিরা পুঁজি হারাতে থাকে। ঋণ নিয়ে তা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় অনেকেই তাঁত বিক্রি করে পেশা বদল করতে বাধ্য হয়েছেন। আমাদের দেশে শিল্পায়নের পরিমাণ এমনিতেই কম। এর উপর যদি স্থানীয় পর্যায় কুটিরশিল্প ও হস্তশিল্পগুলো যদি চালু না থাকে তা নিঃসন্দেহে আমাদের অর্থনীতির জন্য অশুভ সংকেত। তাই জাতীয় স্বার্থে এ শিল্প রক্ষার্থে সকলকে এগিয়ে আসতে হবে।
 

সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫১

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীকে ধন্যবাদ। তিনি একটি ট্যাবু ভেঙে দিয়েছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মদিন উপলক্ষে একটি বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই খবর প্রচার হওয়ার পরপরই... ...বাকিটুকু পড়ুন

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

×