somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরীব দেশের বিলাসী মন্ত্রী, সচিবদের বিদেশে প্রমোদ ভ্রমণ এর আমাদের খলিফা হযরত ওমর (রাঃ)

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পত্রিকা পড়ে দেখলাম আধুনিক নগর উন্নয়ন প্রকল্পের অধীনে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব মন্ত্রীরা প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের না নিয়ে প্রিয়ভাজনদের সাথে করে বিশাল বহরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রমোদ ভ্রমণ করছেন। জুন ২০১৬ বাজেটের গরীবের অর্থতো আমাদের সচিব মন্ত্রীদের শেষ করতেই হবে। আর পরিকল্পনা মন্ত্রীকে দেশবাসীকে জানাতে হবে,গত বৎসরে সব প্রকল্পের ৯০% টাকা খরচ হয়েছে। তা দেশের জন্য লাগুক আর না লাগুক। দেশের ট্রাফিক উন্নয়ন দেখার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ে না। বর্তমান সরকারের ডিজিটাল ব্যবস্থার চরম উন্নয়নে সব কিছু আমরা ইন্টারনেটেই হাতের মুঠোয় পাই।আজ ঢাকা শহরে ইউলুপ, ফ্লাইওভার, হাতিরঝিলসহ প্রভুত উন্নয়ন কর্মকান্ড হয়েছে। মেট্টোরেল, বিআরটি চারলেন সহ অনেক যুগোপযোগী ঢাকা শহর আধুনিকায়নে প্রকল্প হচ্ছে। এজন্য তো বিদেশ যাওয়ার প্রয়োজন নেই? তাহলে গরীবের অর্থে এ প্রমোদ ভ্রমণ কেন? এ নিয়ে সরকারকে আরো ভাবতে হবে। আমাদের গরীব মন্ত্রী, সচিব, সরকারী হর্তাকর্তা আর প্রিয় খলিফার চিন্তা দেখুন। তাহলে বুঝবেন আমারা কোথায় আছি। প্রায় অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর (রাঃ) এর খিলাফতের প্রথম দিকে হযরত আবু উবাইদা (রাঃ) তখন রাষ্টীয় কোষাগার দেখাশুনা করতেন মানে, রাষ্টীয় কোষাগারের অর্থমন্ত্রী ছিলেন হযরত আবু উবাইদা (রাঃ)। ঈদের আগের দিন খলীফার স্ত্রী খলীফাকে বললেন ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে।‘ কিন্তু ছোট বাচ্চাটি নতুন কাপড়ের জন্য কাদছে’। খলীফা বললেন, ‘আমার তো নতুন কাপড় কেনার সমর্থ নেই!’ পরে খলীফা ওমর (রাঃ) হযরত উবাইদাকে এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন। সমগ্র মুসলিম জাহানের খলীফা যিনি, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, তাঁর এ ধরনের চিঠি পাঠ করে হযরত আবু উবাইদার চোখে পানি এসে গেল। উম্মতে আমীন হযরত আবু উবাইদা (রাঃ) বাহককে টাকা না দিয়ে উত্তরে লিখলেন, ‘আমিরুল মোমিনীন!! অগ্রিম বেতন বরাদ্ধের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না? দ্বিতীয়ত, বেঁচে থাকলেও মুসলমানেরা আপনাকে খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’ চিঠি পাঠ করে হযরত ওমর (রাঃ) কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে, তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেল। আর হাত তুলে হযরত উবাইদার জন্য দোয়া করলেন, ‘হে আল্লাহ! আবু উবাইদার উপর বহম কর, তাঁকে হায়াত দাও’।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×