রাজধানীবাসীর জীবনমান উন্নয়নে এলিভেটেড ওয়াকওয়ে
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মহানগর বাসীদের জীবনযাত্রা সহজতর করতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু ঢাকার জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তবে বাড়ছে না হাঁটার পথ। নগরীর মানুষের ভোগান্তি কমাতে হংকং শহরের মডেলে ঢাকায় এলিভেটেড ওয়াকওয়ে (উড়াল ফুটপাত) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে নগরীর প্রতিটি ব্যস্ত সড়কে এলিভেটেড ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা থাকলেও প্রথমটি নির্মাণ হবে ঢাকার গুলিস্তানে। এরই মধ্যে এ প্রকল্পের নকশা প্রণয়ন করে যাচাই-বাছাইয়ের কাজও চলছে। ১ হাজার ১২০ মিটার দীর্ঘ এ এলিভেটেড ওয়াকওয়েতে থাকবে ১০টি স্কেলেটর ও ১৬টি সিঁড়ি। সচিবালয়ের সামনে থেকে জিরো পয়েন্ট হয়ে বায়তুল মোকাররম-গুলিস্তান-আহাদ পুলিশ বক্স থেকে বঙ্গবন্ধু এভিনিউ-গোলাপ শাহ মাজার পর্যন্ত বিস্তৃত হবে এলিভেটেড ওয়াকওয়ে। এ পাইলট প্রকল্পের সাফল্যের ওপর ভিত্তি করে পরবর্তীতে নিউমার্কেট, সদরঘাট ও মতিঝিলেও এ ধরনের এলিভেটেড ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। ঢাকার মতো জনবহুল শহরের জন্য এটা দরকারি। পাইলট আকারে প্রথম এলিভেটেড ওয়াকওয়েটি হবে রাজধানীর গুলিস্তানে। সফলভাবে পরিচালিত হলে নগরীর ব্যস্ত পয়েন্টগুলোতেও এটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। নগরীবাসীকে নিরাপদে নিরবচ্ছিন্নভাবে চলাচলের সুযোগ করে দিতেই এ উদ্যোগ।

সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুনপথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১
বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....
বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন