somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ যেন জনগণের প্রত্যাশিত গণতন্ত্রের পুনরুদ্ধারের প্রতিচ্ছবি

২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলকে ঘিরে সারা দেশে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি আওয়ামী ঘরানার বাইরের সমাজ ও রাজনীতিসচেতন মানুষের ভেতরও এক ধরনের আশাবাদ জাগ্রত হয়েছে। দলের মূল নেতৃত্বকে কাউন্সিলকেন্দ্রিক সাজসাজ রব ও আনন্দ-উল্লাসে তৃপ্তির ঢেঁকুর না তুলে জনগণের আশাবাদকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। মনে রাখতে হবে, আমাদের মতো দুর্নীতিপ্রবণ একটি দেশে একটানা পৌনে আট বছর ক্ষমতা ভোগকারী একটি দলের জাতীয় সম্মেলনকে কেন্দ্র্র করে দেশব্যাপী উৎসব আয়োজনের আলাদা একটা ‘শানে-নজুল’ও আছে। দল থেকে কড়া নির্দেশবাণী ছড়িয়ে দেয়া হয়েছে, এ উপলক্ষে কোনো প্রকার চাঁদাবাজি-তোলাবাজি চলবে না। বলা হয়েছে, কাউন্সিলের সব খরচ বহন করবে দল। সে তো কাউন্সিলের দু’দিনের যাবতীয় খরচ। পোস্টার, ব্যানার, প্রচারসামগ্রী, খাবার-দাবার এর মধ্যে পড়বে। এটা অবশ্যই স্বীকার করতে হবে যে, গত দু-তিনটি কাউন্সিল থেকে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল রাজনৈতিক-সাংগঠনিক চরিত্র লাভ করেছে। একটি রাজনৈতিক দলের জাতীয় কাউন্সিল বা সম্মেলন যেসব কর্মকাণ্ডের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে, এবার তার সবগুলোই অনুসরণ করা হচ্ছে। সময় বদলেছে, দেশে মানুষ বেড়েছে- অর্থাৎ ভোটার বেড়েছে। তার সঙ্গে সঙ্গতি রেখে সংগঠনের নেতৃত্ব কাঠামোর পরিধি বাড়ানোর প্রয়োজনও দেখা দিয়েছে। এবার দলের সভাপতিমণ্ডলীতে ৪ জন সদস্য বাড়ানোর কথা শোনা যাচ্ছে। প্রস্তাবটি দলীয় সভানেত্রীর। দলীয় সভানেত্রী তার ইচ্ছা অনুযায়ী এই সদস্য সংখ্যা বাড়িয়ে দেননি, তিনি কাউন্সিলকে প্রস্তাবটি দিয়েছেন। কাউন্সিল এর নির্বাহী কমিটিরা এর সিন্ধান্ত নিবেন। দলীয় সভানেত্রী তার ইচ্ছা অনুযায়ী এই সদস্য সংখ্যা বাড়িয়ে দেননি, দিলে কোনো অসুবিধা ছিল না। নিশ্চয়ই সবাই মেনে নিত। কিন্তু তা না করে তিনি তার প্রস্তাব সংশ্লিষ্ট উপ-কমিটিতে পাঠিয়েছেন এবং উপ-কমিটি তা গ্রহণ করে খসড়া প্রস্তাবাকারে পেশ করেছে নির্বাহী কমিটির কাছে। তারা অনুমোদন করলে তা কাউন্সিলে পেশ করা হবে এবং পাস হলে তা বাস্তবায়ন হবে। অন্যান্য সাংগঠনিক বিষয়েও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এটি সম্পূর্ণই একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এভাবেই একটি দলে গণতন্ত্রের চর্চা ও অনুশীলন বাড়ে। দলের উদ্দেশ্য আগামী ২০২১ ও ২০৪১ সালের রূপকল্প নিয়ে কাজ করা এবং তা হচ্ছে। বিশেষ করে ভিশন ২০৪১ প্রণয়নের কাজ সম্পন্ন করা হয়েছে এবং তা কাউন্সিলে অনুমোদনের উদ্যোগ নেয়া হয়েছে। ২০তম এই জাতীয় কাউন্সিল উপর থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ আওয়ামীলীগ তারই প্রতিচ্ছবি ভেসে উঠেছে তার প্রমান চিত্র। এভাবেই আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে জনগণের প্রত্যাশিত গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছে।
 

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×