মধ্যস্বত্বভোগীর কবলে সিরীয় শিশু শরণার্থী শ্রমিক
২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস এবারো পালিত হয় মহা ধূমধামে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হয় ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ’ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য 'নিরাপত্তার পত্তার প্রসার ঘটান; শিশুশ্রম নিরশন করুন'। তবে এতো কিছুর পরেও বহুল আলোচিত শিশু শ্রম এখনো আগের আবস্থায়-ই আছে। শুধু বাংলাদেশে নয় সম্প্রতি বিবিসির এক অনুসন্ধানে দেখা গেছে সিরিয়ার শরনার্থী শিশুদেরকে অবৈধভাবে তুরস্কের পোশাক কারখানায় কাজে লাগানো হচ্ছে। বিবিসির টেলিভিশন অনুষ্ঠান প্যানোরামা একটি দল দেখেছে শিশুরা কোন প্রকার কাজের অনুমোদন ছাড়া নির্দিষ্ট সময়ের অনেক বেশি ঘন্টা কাজ করছে। ব্রিটিশ কোম্পানি মার্কস অ্যান্ড স্পেন্সার এবং অনলাইন রিটেইলার এএসওএসের জন্য এসব পোশাক তৈরি করছে শরণার্থী শিশুরা। এছাড়া জারা ও ম্যাংগো জিনস কারখানায়ও শিশুদের কাজ করতে দেখেছে প্যানোরামার দলটি। এসব শরণার্থীকে ঘণ্টাপ্রতি এক পাউন্ডের সামান্য বেশি মজুরিতে কাজ করানো হচ্ছে। তুরস্কের ন্যূনতম মজুরির চেয়ে তা অনেক কম। মধ্যস্বত্বভোগী একদল লোক শরণার্থীদের কাজের ব্যবস্থা করে দেয় এবং তাদের মজুরি কারখানা থেকে না দিয়ে মধ্যস্বত্বভোগীরা দেন। সেক্ষেত্রে তারা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ রেখে দেন। ব্রিটেনের এসব কোম্পানি ইউরোপে পোশাক উৎপাদন বন্ধ করে তুরস্কের দিকে ঝুঁকছে। তবে তুরস্কে বর্তমানে এ ব্যবসা অনেকটা চ্যালেঞ্জের মুখে। প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থী দেশটিতে অবস্থান করায় কর্মীদের শোষণ নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব শরণার্থীর কোনো কাজের অনুমতি নেই। তারা অবৈধভাবে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করে।

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন