somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপোষহীনতার সংস্কৃতি

১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ বর্তমান গণতান্ত্রিক সরকার ইতিমধ্যে একাত্তরের যুদ্ধাপরাধ, পঁচাত্তরে জাতির জনকের হত্যাসহ দেশের চাঞ্চল্যকর বেশ কয়েকটি মামলার অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তাতে দীর্ঘ কুশাসনের অবসানে দেশে আবারও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপোষহীনতার সংস্কৃতি চালু হয়েছে। অপরাধী যেই হোক, যে দলেরই হোক, যত প্রভাবশালীই হোক অপরাধের শাস্তি নিশ্চিতে তাকে আইনের হাতে সোপর্দ করেছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা বিনষ্ট করার হীন উদ্দেশ্যে কুচক্রীদের প্রত্যক্ষ মদদে নাসিরনগরে যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও উদ্যোগ গ্রহণ করেছে সরকার। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার কথিত একটি বিষয়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দু বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। কড়া নিরাপত্তার মধ্যে ঘটনার পাঁচদিন পর আবারও দু’দফা নাসিরনগরে হিন্দুদের বাড়িতে আগুন ও হানা দেয়ার ঘটনা ঘটে। গত কয়েকদিনে দেশের বেশ কয়েকটি জেলায় একই ধরনের সহিংসতার পুনরাবৃত্তি ঘটেছে। নাসিরনগরের ঘটনায় পুলিশ কর্তৃক ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কথিত অপরাধী রসরাজ নামে এক জেলেকে গ্রেফতারের পরেও হিন্দুদের বাড়িঘর, মন্দিরে হামলা চালানো যে উদ্দেশ্যমূলক তা সহজে অনুমেয়। মূলত বিভিন্ন সময়ে এ ধরনের নির্বিচার হামলার শিকার হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের নিরীহ মানুষ। যাদের সাম্প্রদায়িকতা, রাজনীতি, মৌলবাদ বা সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে কোন সম্পর্ক নেই। এ জাতীয় দুর্ঘটনার নেপথ্যের হীন উদ্দেশ্য থাকে অস্থিতিশীলতা সৃষ্টি করে সরকারকে বিপদে ফেলা, বহির্বিশ্বে দেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি নষ্ট করা। তাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী অনতিবিলম্বে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার নির্দেশনা জারি করেছেন যাতে দেশে সামাজিক সংহতি বিনষ্টের অপচেষ্টা কোনভাবেই ফলপ্রসূ হতে না পারে। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যবাহী এই দেশে কোন দেশবাসীই চায় না ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ কোনভাবে নিরাপত্তাহীনতায় ভুগুক। বাংলাদেশে সকল ধর্মের মানুষের মিলেমিশে বসবাসের সংস্কৃতি যেন বাধাগ্রস্ত না হয়। দেশের মানুষ জীবনযাপনের স্বাভাবিকতা হারাবে, তা কোনভাবেই প্রত্যাশিত নয়। আর এই বিষয়টি নিশ্চিতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে বর্তমান গণতান্ত্রিক সরকারের ধর্মীয় উগ্রবাদ আর সহিংস কর্মকান্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন তথা আপোষহীনতার সংস্কৃতির বিকাশ।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×