somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘বায়োনিক চোখ’ প্রতিস্থাপনে বাংলাদেশী শল্যবিদ

১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে মানুষের অন্ধ চোখে দৃষ্টি ফেরাতে ‘বায়োনিক চোখ’ প্রতিস্থাপন চিন্তাটি এখন আর মৌলিক কোন বিষয় নয়, বেশ কয়েক বছর ধরেই নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিন্তু প্রত্যাশিত সাফল্য ছিল অধরা। কিন্তু গত মাসে যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত শল্যচিকিৎসক (সার্জন) মাহি মোহাম্মদ মুকিত এর তত্ত্ববাধানে দীর্ঘ ২০ বছর ধরে অন্ধ এক ব্যক্তির চোখে ‘আইরিস টু’ নামে নতুন এক বায়োনিক চোখ প্রতিস্থাপনের মাধ্যমে তার দৃষ্টিশক্তি অনেকখানি ফিরে আসায় নতুন আশার সম্ভাবনা দেখা দিয়েছে। ডাঃ মাহির পৈতৃক বাড়ি বাংলাদেশের হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় হলেও তার জন্ম স্কটল্যান্ডের গ্লাসগো শহরে, বর্তমানে থাকছেন লন্ডনের উইম্বলডনে। বাবা মোহাম্মদ আব্দুল মুকিত ও মা মমতাজ বেগম দুজনই ছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী, তারা উভয়েই যুক্তরাজ্যে নিয়োজিত ছিলেন চিকিৎসা পেশায়। এই চিকিৎসক দম্পতির তৃতীয় সন্তান মাহি যুক্তরাজ্যের প্রথম সারির চক্ষুরোগ বিশেষজ্ঞ ও শল্যবিদ, কর্মরত আছেন যুক্তরাজ্যের শীর্ষ চক্ষু হাসপাতাল লন্ডনের ‘মুরফিল্ড আই হসপিটালে’। ফ্রান্সভিত্তিক চক্ষু চিকিৎসা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘পিক্সিয়াম ভিশন’ উদ্ভাবিত আইরিস টু নামের নতুন এই প্রযুক্তিটির আন্তর্জাতিক নিরীক্ষার অংশ হিসেবে যুক্তরাজ্যে এর প্রতিস্থাপনের দায়িত্ব দেয়া হয় তাঁকে। ফ্রান্স, জার্মানি ও অস্ট্রিয়ায় তিনজন চিকিৎসক ইতোমধ্যে আইরিস টু প্রতিস্থাপন করেছেন। আর বিশ্বের চতুর্থ শল্যবিদ হিসেবে গত ১২ অক্টোবর মুরফিল্ড হাসপাতালে ৭৩ বছর বয়সী এক ব্যক্তির চোখে আইরিস টু প্রতিস্থাপন করেন ডাঃ মাহি। ‘আইরিস টু’ প্রযুক্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর চোখের রেটিনাতে একটি বৈদ্যুতিক চিপ লাগিয়ে তাকে ক্যামেরা-সম্বলিত একটি চশমা পরিধানের জন্য দেয়া হয়। এই চশমার সঙ্গে বৈদ্যুতিক তার দিয়ে যুক্ত থাকে মোবাইল ফোনের সমান একটি বিশেষ যন্ত্র। চোখে চশমা লাগানোর পর কোমরে ঐ যন্ত্র আটকে রাখার ব্যবস্থা আছে। চশমায় লাগানো ক্যামেরা রোগীর সামনের চিত্রগুলোকে ধারণ করে আর কোমরে লাগানো যন্ত্র তারহীন তরঙ্গের মাধ্যমে (ব্লুটুথ) চোখের চিপে সংকেত পাঠায়। চোখের ভেতরের চিপ ক্ষতিগ্রস্ত রেটিনাকে জাগ্রত করার মাধ্যমে মস্তিষ্কে সেসব ছবি পাঠায়। এর মাধ্যমে অন্ধ ব্যক্তি তাঁর আশপাশের দৃশ্য অনুধাবন করতে সক্ষম হন। অন্ধ চোখে দৃষ্টি ফেরাতে ‘অ্যার্গাস টু’, আলফা আইএমএস, ‘এএমএস’সহ বিভিন্ন বায়োনিক চোখ নিয়ে বেশ আগে থেকেই পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে আইরিস টু দ্বিতীয় প্রজন্মের বায়োনিক চোখ, যা অন্য যেকোন প্রযুক্তির তুলনায় অধিকতর কার্যকর। উল্লেখ্য, বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষদের চক্ষু চিকিৎসা সেবা প্রদানকারী আন্তর্জাতিক সংগঠন হেলেন কেলার ইন্টারন্যাশনালের উপদেষ্টা হিসেবে গত ছয়-সাত বছর ধরে কাজ করা ডাঃ মাহিকে প্রতিবছর কয়েকবার বাংলাদেশে যাতায়াত করতে হয়।তিনি বাংলাদেশে মূলতঃ ডায়াবেটিসজনিত কারণে সৃষ্ট অন্ধত্ব নিয়ে বিশেষভাবে কাজ করছেন। যুক্তরাজ্যে চক্ষু চিকিৎসার অন্যতম পথিকৃত এই বঙ্গ সন্তান ‘বায়োনিক চোখ’ প্রতিস্থাপন প্রক্রিয়ায় নেতৃত্ব প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জল করতে বিশেষ ভূমিকা রেখেছেন। ধন্যবাদ, ডাঃ মাহি। আপনার মতো কৃতি সন্তানের সাফল্যে দেশমাতৃকা তথা জাতি হিসেবে আমরা গর্বিত।

সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×