somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষাব্যবস্থায় পরিবর্তন

১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উন্নত দেশের আদলে দেশীয় পরিপ্রেক্ষিতে কার্যকর মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তনে সময়োপযোগী সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করতে চলেছে সরকার। বিদ্যমান পরীক্ষা পদ্ধতিতে জিপিএ-৫ প্রাপ্তির রেকর্ডের সূচক যতটা ঊর্ধ্বমুখী, বিপরীতে শিক্ষার মান ততটাই নিম্নমুখী প্রতীয়মান হওয়ায় গতানুগতিক শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনে বিদ্যমান পাঠক্রম, পাঠ্যসূচি, পাঠ্যপুস্তক, পাঠদান, পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতিতে সংস্কারের মাধ্যমে এ সেক্টরকে একেবারে ঢেলে সাজানোর নানা পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশব্যাপী পর্যায়ক্রমে সভা, সেমিনার, কর্মশালার আয়োজন করে শিক্ষার সার্বিক উন্নয়ন এবং সংস্কারের লক্ষ্যে পরামর্শ ও মতামত নেয়া হয়েছে দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, প্রকৌশলী, শিক্ষক এবং শিক্ষাসংশ্লিষ্টদের।বর্তমান গণতান্ত্রিক সরকার রাষ্ট্রক্ষমতায় আসার পরে গৃহিত নানা ইতিবাচক উদ্যোগে দেশে শিক্ষায় অংশ্রগ্রহণের ক্ষেত্রে সন্তোষজনক অগ্রগতি সাধিত হয়েছে। তবে শিক্ষার সার্বিক মানোন্নয়নে যা কিছু পরিবর্তন-পরিমার্জন হবে তা নিশ্চিত করা হবে সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে চলতি উদ্যোগে শিক্ষাক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়ে সংস্কার আসতে পারেঃ
পাঠক্রম : শিক্ষার্থীদের সৃজনশীলতার সক্ষমতা বিকাশে সহায়ক বিদ্যমান পাঠক্রম মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, নৈতিকতা ও মানবিক গুণাবলীসম্পন্ন শিক্ষিত জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে প্রণীত বিধায় পরিমার্জনে প্রাধান্য দেয়া হবে দক্ষ জনসম্পদ গড়ে তোলার উদ্দেশ্যকে।
পাঠ্যসূচি : বিদ্যমান পাঠ্যপুস্তকগুলোর অনাবশ্যক পাঠ্যসূচি বাদ দিয়ে শিক্ষার্থীদের শ্রেণিভেদে স্বল্পপরিসরের যুগোপযোগী সহজ পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা হবে।
পাঠ্যপুস্তক : শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমাতে পাঠ্যবইয়ে অসামঞ্জস্যপূর্ণ/আধিক্যপূর্ণ লেখা বাদ দিয়ে সহজ ও প্রাঞ্জল ভাষায় রচিত হবে পাঠ্যপুস্তক।
পরীক্ষাগ্রহণ : বিদ্যমান পরীক্ষা পদ্ধতি সংস্কার করে উন্নত দেশের আদলে ক্লাসে নানাবিধ সূচকে শিক্ষার্থীদের মূল্যায়ন করে পাবলিক পরীক্ষার বিষয় কমানোর চিন্তা করা হচ্ছে।
উত্তরপত্র মূল্যায়ন : অভিন্ন পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়নে প্রশ্নপত্রের সঙ্গে নমুনা উত্তর ও নম্বর প্রদান নির্দেশিকা প্রণয়ন করা হবে।
প্রশ্নপত্র প্রণয়ন : পাবলিক পরীক্ষা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক করতে প্রশ্নপত্র প্রণয়নে কেন্দ্রীয় প্রশ্নব্যাংক গঠনের উদ্যোগ নেয়া হবে।
পাঠদান : পাঠ্যবইয়ের বিষয় কাঠামোর সঙ্গে সংগতি রেখে ক্লাস বণ্টনের পাশপাশি পাঠদানের কার্যকর পদ্ধতি এবং তা যথাযথ মনিটরিং এর উদ্যোগ বাস্তবায়ন করা হবে।


সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×