somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদলে যাচ্ছে পোশাক খাত

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাল্টে যাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। বদলে যাচ্ছে শ্রমিকদের জীবনমান। জনপ্রিয় হয়ে উঠছে আন্তর্জাতিক মানসম্পন্ন সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি। রফতানি প্রবৃদ্ধির সঙ্গে সৃষ্টি হচ্ছে সবুজ বিপ্লব। পরিবেশবান্ধব এ বিপ্লবের মাধ্যমে দেশের পোশাক খাত নতুন এক উচ্চতায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে, যা বিদেশী ক্রেতাদের নতুন করে আকৃষ্ট করবে। আর শ্রমিকরা পাবেন আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা। কারখানায় থাকবে সর্বশেষ প্রযুক্তির সব মেশিন, খোলামেলা পরিবেশ; থাকবে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা। এ ধরনের কারখানা নির্মাণ ব্যয়বহুল হলেও তা লাভজনক এবং পোশাক শিল্পের জন্য ইতিবাচক। ফলে দেশের অর্থনীতির পাশাপাশি শ্রমিকদেরও জীবনমান পাল্টে যাবে বলে ধারণা শিল্প উদ্যোক্তাদের। এ পর্যন্ত বেসরকারি উদ্যোগে দেশে গড়ে ওঠা ২৮টি কারখানা গ্রিন ফ্যাক্টরির খেতাব পেয়েছে, যারা এখন উৎপাদনে রয়েছে। শুধু তাই নয়, পরিবেশবান্ধব কারখানার বিচারে বিশ্বের শীর্ষ দশটির মধ্যে সেরা সাতটি গড়ে উঠেছে বাংলাদেশে। এ তালিকায় আরও যোগ হতে যাচ্ছে ১৭০টি কারখানা। বিভিন্ন এলাকায় এ ধরনের কারখানা নির্মাণের তালিকা প্রতি মাসেই দীর্ঘ হচ্ছে। পোশাক খাতের দুর্নাম কাটাতে নানান চেষ্টার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ‘ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল’ থেকে ধারণা নিয়ে দেশে গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানা তৈরি করছেন উদ্যোক্তারা। এখন ওই কাউন্সিলের সার্টিফিকেট নিয়েই নতুন যাত্রা শুরু করেছে দেশের পোশাক খাত। এ ধরনের কারখানা স্থাপনের উদ্দেশ্য হচ্ছে কর্মক্ষেত্রে শ্রমিকের কর্মপরিবেশ শ্রমবান্ধব করা। শিল্পকে দুর্ঘটনা থেকে নিরাপদ রাখা, যার নিশ্চয়তা দিতে পারে একমাত্র গ্রিন ফ্যাক্টরি। বিভিন্ন ক্যাটাগরিতে জরিপের মাধ্যমে সবুজ শিল্পায়নে বিশ্বের সেরামানের কারখানা (গ্রিন ফ্যাক্টরি) নির্বাচনকারী আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠান ‘লিড’ বাংলাদেশের কারখানাগুলোকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের বুকে একটি বিস্ময়কর নাম। তলাবিহীন ঝুঁড়ির সেই বাংলাদেশই আজ বিশ্বের কাছে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ একটি আদর্শ নাম। এ দেশের তৈরি পোশাক বিশ্বের দরবারে প্রশংসিত হচ্ছে। প্রায় শতাধিক দেশে বাংলাদেশের তৈরি পোশাক সুনামের সঙ্গে রফতানি হচ্ছে। সেই পোশাক যে কারখানায় তৈরি হয় সে কারখানাও বাংলাদেশে শতভাগ কমপ্লায়েন্ট হতে যাচ্ছে। এটি দেশের অনেক বড় অর্জন, গর্বের বিষয়। এর মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে এবং তৈরি পোশাকের ব্র্রান্ডিং হবে। সেই সঙ্গে বাড়বে রফতানির পরিমাণও, যার মধ্য দিয়ে আমাদের পোশাক খাতে ৫০ বিলিয়ন ডলার আয়ের যে রূপকল্প নির্ধারণ করা হয়েছে, তার লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×