
ফেলে গেলে, জরুরী যা ছিল - ফেলে গেলে,
বলতে থাকে সে । আমার মগজের মধ্যে জেঁকে বসে ।
পিছন থেকে । সামনে থেকে । অনবরত ।
আর আমি ভিতর থেকে খানিকটা বাইরে এসে-
সবকিছু স্পষ্ট দেখা যায় -
এরকম দুরত্বে উঠে দাঁড়াই -
চোখ মেলে দেই, নিবিড়, পিছনের দিকে ।
খুঁজতে থাকি আঁতিপাতি করে -
মগজেও চলতে থাকে হিসেব,
কি- কি নেবার কথা ছিলো সাথে-
কে কে যাবার ছিল সাথে ।
আমার মনে পড়ে না ।
কি অদ্ভুত ! আমার কিছুতেই মনে পড়ে না-
কি ফেলে পা বাড়ালাম আমি,
কি রয়ে যায় আমার পিছনে প্রতিনিয়ত ।
প্রতি পদক্ষেপে কোন শিকড় ছেঁড়া টান -
উপেক্ষা করে করে আমাকে এগুতে হয় সামনে ।
যাকে ফেলে যাই তাকে না জেনেই-
অলঙ্ঘনীয় এক পিছুটান ও
অসম্পুর্নতাকে সাথে করে
প্রতিদিন আমি একটু একটু করে এগিয়ে-
কিংবা পিছিয়ে যাই জীবনের পথ ধরে ।
আমার পেরিয়ে যাওয়া পথে পথে
পড়ে থাকে - যা ছিল আমার,
যা হোতে পারতো আমার অথবা
যা হয়নি আমার ।
+++++++++++্
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




