somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেজুতি_শিপু
একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

মিলন্তিকা

২১ শে জুন, ২০১৮ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সূর্যের আলো তোমার জানালায়
এসে দাঁড়াবার অনেক আগে--
কোমল বাতাসের গন্ধ নাকে এলে
ছন্দহীন জেগে উঠবে তুমি আচমকা,
কিছু একটা অধরা টানে-
দাঁড়াবে গিয়ে টুকরো আকাশের তলে-
তোমার চোখে পড়বে —
আবছা অন্ধকারে শুকতারাটি
একলা ভেসে চলেছে
আলোকময় অন্তিমের দিকে
আর তখন যদি তোমার মনে হয় হঠাৎ,
সে আর নেই ! হায়!!
কিংবা ধর , সকালের টেবিলে চেনা প্রাত:রাশ,
গোছগাছ, হন্তদন্ত দরজার হাতলে হাত রাখতেই
তোমার মনে হয় যদি-
সে আর নেই !

জনারন্য পাড়ি দিতে দিতে-
গিজগিজ ঘর্মাক্ত ভীড়,
শ্লথ ঘরের দিকে ফিরে আসছ তুমি।
দক্ষিনের সমুদ্র পার হয়ে
ছুটে আসা শীতল বাতাসের স্পর্শে-
বিদ্যুৎচমকের মত তোমার মনে হবে,
সে আর নেই ।
সন্ধ্যার এলোমেলো প্রত্যাবর্তনের পর,
চায়ের কাপ হাতে-
সংবাদপত্রের পাতায় হঠাৎ আটকে যাবে
তোমার চোখ ,
একটিমাত্র শব্দে
কোথাও - অথবা কোথাও নয় -
কোথাও নয় সেভাবে-
তোমার আসলে তখন মনে হচ্ছে,
সে আর নেই।

দিনের সমুদয় ক্লান্তিকে
কোথাও সমর্পনের আশায়
তুমি যখন এলিয়ে দেবে গা -
অন্ধকারের আশ্রয়ে,
আপ্রাণ প্রার্থনা করবে বিস্মৃতির ঘুমের জন্যে,
তোমার অভ্যস্ত দূরত্বে হাত
আমাকে খুঁজে পাবে না আর-
তখন তোমার মনে হবে ফের -
সে নেই ! সে আর নেই !!
হায়! সে কোথাও নেই আর !

আসলে আমি স্পষ্টতই জানি,
তখনই কেবল আমি আবার ফিরে এসেছি।
দুর্দান্ত প্রেমে- আকাশ লাল করে
শিমুল ফুলের মত, উদ্দাম বাতাসে
ওলট পালট বাতাবীগন্ধ শূন্যতার মত
তীব্রভাবে তোমার কাছাকাছি ।
আর মাঝখানের ওই সময়টুকু -
যখন আমি ছিলাম
তোমার পাশে পাশে,
ঝড়ের সাথে সাথে ঝরাপাতার মত,
ভরা পূর্ণিমার চাঁদে জ্যোৎস্নার মত,
শ্রাবনের প্লাবনে ভাসা জলের মত,
পথের পাশে পাশে বুনো ফুলের মত,
তোমার আটপৌরে অভ্যাসের অবহেলায় -
বিস্মৃত, বিশেষত্বহীন, উপেক্ষিত ।
তখন তো আসলে রচিত হচ্ছিল
অনন্ত বিচ্ছেদের নিপুন চিত্রায়ন ।

অথচ অমন সময়কে -
প্রাপ্তি কিংবা মিলন
অথবা সার্থকতা বলে ভুল করেছি আমরা,
বহুকাল,
অন্য সকলের মত।

অনন্ত অন্ত্যমিলের শেষ পংক্তিটি রচিত হবার আগে ।

———————
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×