somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেজুতি_শিপু
একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

জাগরনের কাল

২২ শে জুন, ২০১৮ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তখন কেবল দৃশ্যমান ছিল চিত্রপট ।
শান্ত সূর্যোদয় পেরিয়ে ঝলসে ওঠা দুপুর ,
কানামাছি খেলা বিকেল,
পূবের দিকে ডানা মেলে
মায়াময় ঘরে ফিরে আসা সন্ধ্যা,
কখনও চাঁদ -জানালায় এসে
উঁকি-ঝুঁকি, অজ্ঞাত কথোপকথন ।
অতলান্তিকে ঢেউ ছিল
আয়েশী কিংবা উন্মাতাল -
অনুকূল ভেসে থাকা ভেঙে ফেলে
বিরুদ্ধ হাওয়া কখনও কখনও ।

অপরিমেয় আকাশের সামিয়ানা
গুটিয়ে এনে শেষে
চারদেয়াল বুনে বুনে নিপুন বাবুই
নান্দনিক ঘেরাটোপে দুলেছে দোদুল ।
এইসব খাঁচা, খুঁজে খুঁজে জড়ো করা খড় ,
ইট-কাঠ- ঘর, দেয়াল, জীবিকা
সবুজ অরন্য অথবা শস্যদানা।
পাশে পাশে রঙিন পোশাকে সেজে
বিভ্রমের মত প্রেমও ছিল যেন-
একটুকরো - বহুদূর হারিয়ে ফেলা
জোনাকির আলোর মত ।

আস্তাবলের ভেঙে পড়া দরজা থেকে
উন্মুখ চোখ মেলে দেখা যাচ্ছিল বারবার
অমলিন সোনালী স্রোতধারা -
দূরবর্তী কোন এক বাঁকে
পার হয়ে যায় তেপান্তরের মাঠ -
এধার থেকে ওধারে ।

দৃশ্যমান পথের বাইরে যা আছে-
পুরোটাই গভীর অন্ধকার ।
এমনকি জেগে থাকা -
পথ হাঁটা -
গভীর অন্ধকারে ।
পরবর্তী পদক্ষেপে কি আছে
না জেনেই পা বাড়ানো -
বিশ্বাসের অনন্ত যাত্রায় ।
সম্মোহিত। স্বপ্ন যেন ।
দূরবর্তী তারার মত । অচেনা । ক্ষুদ্র ।
হয়তো বিপুল । বিক্ষুব্ধ ।
জীবন ।
একেই জীবন বলে চিনেছিল সে।
গভীর ধুঁকতে থাকা অন্ধকারে
অলৌকিক আলো এসে-
অনন্তের দিকে ভাসিয়ে নেবার আগে।

**********
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২২ বিকাল ৫:১৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×