somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কেয়ামত অাসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে"(৫৪:১)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অাল্লাহতায়ালা কেয়ামত নিকটাবর্তী হওয়া এবং দুনিয়া শেষ হয়ে যাওয়ার সংবাদ দিচ্ছেন।
যেমন তিনি(অাল্লাহপাক) বলেছেন, "অাতাঅামরুল্লাহী ফালাতাসতা-জিলুহ্" অর্থাৎ "অাল্লাহর অাদেশ (কেয়ামত) অাসবেই; সুতরাং তা ত্বরান্বিত করতে চেয়েও না।"(১৬-১)
তিনি অারো বলেন, "ইকতারবালিন্নাসী হিসাবাহুম ওহুম ফী-গাফলাতিম মুরিদুন" অর্থাৎ "মানুষের হিসাব নিকাশের সময় অাসন্ন অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে।"(২১:১)
হযরত অানাস (রাঃ) হতে বর্ণিত অাছে যে, একদা রসুল(সাঃ) স্বীয় সাহাবীদের সামনে ভাষণ দান করেন। ঐ সময় সূর্য অস্তমিত হতে অল্প সময় বাকী ছিলো।
ভাষণে তিনি বলেন," যার হাতে অামার প্রাণ রয়েছে তার শফত, অতীত যুগের তুলনায় দুনিয়ার হায়াতও এই পরিমাণ বাকী অাছে যে পরিমান সময় এই দিনের বাকী অাছে-দিনের গত হয়ে যাওয়া সময়ের তুলনায়। সূর্যের তো অামরা সামান্য অংশই দেখেতে পাচ্ছি।"
হযরত মুহম্মদ (সাঃ) তার জীবদ্দশায় প্রায় সাড়ে তিন হাজার মু'জিজা দেখিয়েছেন।
হযরত অানাস ইবনে মালিক(রাঃ) হতে বর্ণিত অাছে যে, মক্কাবাসী রসুল (সাঃ) কাছে মু'জিজা দেখাবার অাবেদন করলে তিনি চন্দ্রকে দ্বিখন্ডিত করে তাদেরকে দেখিয়ে দেন। সুতরাং তারা হিরা পাহাড়ের এদিকে এক খন্ড এবং ওদিকে একখন্ড দেখতে পায়।
এই মু'জিজা দেখার পরে তারা বলে, " মুহম্মদ (সাঃ) অামাদের উপর যাদু করেছে"।
তখন কিছু জ্ঞানীরা বললো, বাহিরের লোক এসে যদি বলে অামরা চন্দ্র দ্বিখন্ডিত হতে দেখেছি তবে অবিশ্বাসের কিছু থাকবেনা। কেননা, রসুল (সাঃ) তো অার সবাইকে যাদু করতে পারেননা।
সফররত লোকেরা এসে বলতে লাগলো, অামরাও চন্দ্রকে দ্বিখন্ডিত হতে দেখেছি।
অাল্লাহ তায়ালা এই ঘটনার পরই অায়াত নাযিল করলেন।
"কেয়ামত অাসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে,তারা কোন নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাচরিত যাদু"( সুরা কামার-১-২)
অাল্লাহ তায়ালা অারো বলেন, "ওমাতুগনীল অায়াতু অন্নুজুরু অানকাইমিল্লাহ ইউমিনূন" অর্থাৎ"বেঈমানদের কোন মু'জিজা বা কোন ভয় প্রদর্শনকারী কোন উপকার পৌছায় না। "( ১০:১০১)
অবিশ্বাসীদের উদ্দেশ্যে অাল্লাহপাক বলেন,
"মানুষ কি মনে করে অামি তাদের অস্থিসমূহ একত্রিত করতে পারবোনা? বস্তুতঃ অামি তার অঙ্গুলীর অগ্রভাগ পর্যন্ত পূনর্বিন্যাস্ত করতে সক্ষম।"( সুরা-অাল কিয়ামাহ-৩-৪)

সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×