
একজন মার্কিন প্রেসিডেন্টের কয়েক মিনিটের নোটিশে একটি পারমানবিক হামলা শুরু করে দেবার ক্ষমতা রয়েছে।
'ফুটবল' বলে পরিচিত পারমানবিক লঞ্চ কোডের ব্রিফকেসটি সবসময়ই প্রেসিডেন্টের আশপাশেই রাখা হয়।
প্রেসিডেন্টর নিজের পরিচয় এবং কোড ব্যবহার করে এই লঞ্চ কোড থেকেই একটা পরমাণু হামলা চালাতে পারেন।
এজন্য প্রতিরক্ষা মন্ত্রীরও "অথেনটিকেশন' বা অনুমোদন প্রয়োজন হয়।
কিন্তু প্রেসিডেন্টের ইচ্ছেতে ভিটো দেয়ার ক্ষমতা তার নেই। পরিকল্পনাটা এমনই। ফলে একজন মার্কিন প্রেসিডেন্ট চাইলেই, কারো বাধা বা পরামর্শ ছাড়াই যে কোন মুহূর্তে একটি পরমাণু বোমা যে কারো উপর ছুড়ে দিতে পারেন। এজন্য মোটে দশ মিনিট সময় প্রয়োজন তার।
ডোনাল্ড ট্রাম্পের সমালোচকদের সবসময়েই তার 'অস্থির চিত্ত' এবং আকস্মিক উত্তেজনার সমালোচনা করে আসছেন। সমালোচকদের মতে এধরণের চরিত্রের একজন মানুষের হাতে পরমাণু বোমার কোড থাকাটা উদ্বেগ সৃষ্টিকারী।
এ নিয়ে মি. ট্রাম্পের বক্তব্যে মিশ্র চিত্র ফুটে ওঠে।
গত এপ্রিল মাসে এনবিসি টিভিকে তিনি পরমাণু বোমার মত ভয়ংকর অস্ত্র ব্যবহার থেকে দূরে থাকার ব্যাপারে বক্তব্য দেন।
কয়েক মাস পর তিনি আবার বলেন, "আইসিস যদি আমাদেরকে আক্রমণ করে, তাহলে কি আমাদের উচিত হবে না একটা পরমাণু বোমা নিয়ে পাল্টা হামলা চালানো"?(বিবিসি বাংলা)
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



