আর্টেসিয় কূপ।দারুণ মজার ব্যাপার।যখন কোন প্রবেশ্য লেয়ারের উপরে ও নিচে অপ্রবেশ্য লেয়ার বা স্তর দিয়ে সীল করা থাকে।আর স্তরটি একটি ইউ আকারের হয় তখন ইউর মাঝখানে ছিদ্র করলে অবিরাম পানি বের হতে থাকে।
ফ্রান্সের আর্টস নামক স্থানে এই রকম কূপ প্রথম হয় বিধায় একে আর্টেসিয় কূপ বলে।এই পানি আগের দিনে সর্বরোগের ঔষধ মনে করে ব্যবহার করা হত।বিদেশী গল্প উপন্যাসে এই ধরণের কূপের কথা উল্লেখ আছে।এই রকম একটি কূপ দেখলাম উত্তর জাঙ্গিরাই গ্রামে,জয়ফর নগর ইউনিয়ন ,জুরী উপজেলা ,মৌলভীবাজার জেলার।রোগমুক্তি হোক আর না হোক এটি কিন্তু প্রকৃত মিনারেল ওয়াটার বা খনিজ পানি।এটি ভৌগলিক অবস্থান ২৪.৬০৯৪৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৯২.১১৭৯৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ।
এটা সপ্লাই পানি ভাবা ভুল হবে।
এটি অনেক গভীরে বসানো হয়েছে।বার মাস এখান থেকে অবিরাম পানি পড়তে থাকে। প্রথমে ভেবেছিলাম পানির অপচয় করছে এলাকার লোকজন।
পরে যখন জানতে পারলাম এটি আর্টেসিয় কূপ।মুগ্ধ হয়ে দেখতে থাকলাম।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




