somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

ভ্যালেন্টিন ও অন্যান্য বাসন্তী কবিতা(ফরীদি চির জাগরুক থাকুক)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
------------------------------------------------------------
ভ্যালেন্টিন
-----------------------------------------------


মনের মাঝে সকাল সাঁঝে
তোমার বসবাস
তুমি কেন আমায় নিয়ে
কর উপহাস!


অথচ আমি ভাবি তোমায়
কর্মমাঝে অলসবেলায়
ফেলে সব অবহেলায়
মাঝপ্রহরের প্রখর বেলায়
গভীর রাতে আধার কালোয়,
জোৎস্না রাতের রূপালী আলোয়
অমাবস্যার ঘুটঘুটে আঁধারে বিষম কালোয়;
গভীর শোকে ,আনন্দলোকে
রঙিন রঙিন স্বপ্নমাঝে
যেথা তোমায় আমায় বাসর সাজে;
কিংবা নিঠুর বাস্তবতায়,
যেথা জীবন বিভীষিকায়,
তুমি মোর সুখের প্রদীপ
আশার আলো জ্বেলে যাও ঘোর হতাশায় ।


গভীর শোকে সুখের পরশ
দুস্বপ্ন মাঝে সপ্নচারী;
কর্মস্পৃহা তুমি মোর ক্লান্তিহারী
সুখ সাগরে প্রমোদতরী।
বসন্তে আজ ফুল ফুটেছে
মনে তাই প্রেম জেগেছে।


গাইছে পাখি গান
তুমি আছো চারিদিকে তাই এত কলতান!
তোমারই প্রেম আমার মাঝে চির অম্লান;
তোমার স্মৃতি আমার মনে থাকবে চিরদিন
তুমিই সখি আমার হিয়া ,প্রাণের ভ্যালেন্টিন।

ধর্ষক নই



আমি প্রেমিক পুরুষ ধর্ষক নই
ধর্ষক কে মানবী ঘৃণা করে
অভিসম্পাত করে
মৃত্যু কামনা করে।
আর আমাকে না পেলে ?


অবলিলায় বিষপানে মৃত্যুবরণ করে
গলায় ঊর্ণা পেঁচিয়ে ঝুলে পরে ;
কিংবা সলিল সমাধি উত্তাল নদীবক্ষে
আমার স্পর্শ কামনায় প্রেমের দেবীরা
আকুন্ঠ নিমজ্জিত;
আমার ছোয়া না পেলে তাদের জীবন বিপন্ন প্রায়,
আমাকে কাছে না পেলে জীবন তাদের ব্যর্থতায়;
এক মুহুর্তেই আত্ম হনন বেছে নেয়
যদি আমায় জীবন সঙ্গী করে না পায়।


আমার জন্যে কতজনে রাজপ্রাসাদ ছেড়েছে
সমাজ ছেড়েছে সংসার ছেড়েছে
জাতপাত ধর্ম সবই ছেড়েছে
যাযাবর হয়েছে
বিরাণ হয়েছে
তার হিসাব নেই
কতজনে ছুটে চলে গেছে অজানার পথ ধরে
কতজনে উন্মাদিনী হয়ে ধরণীর পরে।


আমাকে প্রেম সমর্পণ না করতে পারলে
নারী জনম বৃথা অপূর্ণ অর্থহীন রমণীর হাহুতাশ
ওহে ধর্ষক ;প্রেমিক কেন পারিসনে হতে আমার মতন?


হিংস্র হায়েনা যেমন মাংশাসী মুখে মহা সুখে
অট্ট হাসি হাসে
তোদের অসভ্যতা তাদেরই মতন
আদমসুরাত হয়ে তোরা হায়েনার চেয়েও অধম
পারলে প্রেমিক হয়ে যা বদলে ফেল ধর্ষক মন
সুন্দরী রমণীর ভালোবাসায় পেতে পারিস স্বর্গসুখ পূণ্যময় জীবন।
------------------------------------------------------------------
তুমিহীনা আমি



তুমি যাচ্ছ চলে দূরে
সঙ্গোপনে কোন অজানায়
আমায় ছেড়ে এ বাংলার মাটি জল
হেলায় তুচ্ছ করে।

আমার গোপন অনুভূতিতে
তোমার সদা বিচরণ
আমার সন্নিকটে
আমার বলয়ে।

কি সুখ বল?
পরাভূমে পরদেশে দূরদেশে
একটিবার কি ভেবেছ?
এই আমাকে
আমার গোপন ব্যথা
শোধায়েছো কি কভু
তোমায় ?কি চাও তুমি?

কিসের নেশায় ছাড়িছো স্বদেশভূমি?
ভেবেছো কি একটিবার?
তোমায় ছেড়ে কতটা দুর্ভাগা
অসহায় আমি!
-------------------------------------------------------------------


আজ আমার প্রিয় অভিনেতা ও নায়ক বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন ফরীদির মৃত্যুবার্ষীকি।তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি।এই ভালোবাসা দিবসেও তার এক সময়কার প্রেমিকা ,বন্ধু,স্ত্রী? প্রেমের নাটকে অভিনয় করবে তাও আবার তার তরুণ নতুন স্বামীর সঙ্গে।যা্ই হোক সম্প্রতি এক বানর বিদ্যুৎস্পর্শ হয়ে মারা গেলে তার সঙ্গীবানর মৃত বানরের শোকে ক্রন্দনরত এই ছবি অনেকের দৃষ্টি কেরেছে।
ফরীদি অপ্রিয় সত্য বলার এক্সপার্ট ছিলেন।আমিও তা বলে ফেলি।সত্য কথা তিতাও ভালো।ফরীদি আপনি না ফেরার দেশে ভাল খাকুন।তাকেই উৎসর্গ করলাম।

তারা প্রেম ভুলে যায় ,তারা তাই প্রেম হারায়
হায়েনারা তাদের নিয়ে তাই মেতে উঠে অসভ্য খেলায়
তারা প্রেম বুঝে না তারা যে নিত্য লালসায়
প্রেমের মহত্ব তারা ধূলোয় লুটায়
তাদের নিয়ে কামুকের দল পাশবিক তৃষ্ণা মেটায়
।
---------------------------------------------------------------
তোমারই ভালোবাসায়
--------------------------------------------
অচিন দেশের অচিন কোন গাঁয়
রূপালী আলোর ভরা পূর্ণিমায়
স্নিগ্ধ সমীরণে তোমার ছোয়ায়;

রঙিন স্বপন মম অন্তরায়
জেগে ওঠে অপার মহিমায়
হেরিলাম মায়ার ছলনায়
মেতে ওঠি তোমারই কমনায়
এই খানে প্রেম চাই, ভালোবাসা চাই;
তোমায় নিয়ে কাব্য চাই।

অপরূপ বসুন্ধরায়
তোমায় নিয়ে মায়াবী বাসার সাজাই
মনের মুকুরে তোমায় নিয়ে;
অনেক রঙিন স্বপ্ন দিয়ে
অচিন দেশের অচিন কোন গাঁয়
গেয়ে ওঠি প্রেমের গিতালী
তোমারই ভালোবাসায়।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
১৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×