আজ দারুণ খুশির দিন। আজ ব্যাপক আনন্দের দিন। আজ অদৃষ্ট থেকেই প্রতিশ্রুতি পূরণের দিন।আজ ভালবাসার গল্পের ষোলকলা পূরণের দিন।
অর্ক স্বপ্না আর রাহুল।তারা তিনজন খুব ঘনিষ্ঠ।তারা তিনজন খুব ভালো বন্ধু। রাহুল স্বপ্নাকে স্বপ্ন্ দেবীর স্থান দেয়।স্বপ্না রাহুলকে বন্ধু হিসেবে দেখে।রাহুল স্বপ্নাকে প্রাণের চেয়ে বেশি ভাল বাসে। অর্ক রাহুল আর স্বপ্না দুজনকেই ভালবাসে।তারা দুজনও অর্ককে দারুণ ভাল বাসে ও শ্রদ্ধা করে।স্বপ্না অর্কের অনেক স্নেহের আদরের ছোট বোন ,বন্ধু্। রাহুলও তেমনি। রাহুলের অভিযোগ অর্ক স্বপ্নাকে বেশি আদর করে।অর্ক তাকে ক্ষেপানোর জন্য সম্মতি সূচক মাথা নারে।আর রাহুল আরো ক্ষেপে যায়।নিজেকে অর্কের কাছে বেশি প্রিয় করার ব্যর্থ প্রয়াস চালায়।অর্ক রাহুল কে অনেক স্নেহ করলেও মুখে স্বপ্নাকেই এগিয়ে রাখে।
কোন এক মহালগনে রাহুল স্বপ্নাকে প্রেমনিবেদন করে।স্বপ্না তাকে জানয়ে দেয় রাহুলকে সে বন্ধু হিসেবেই মানে অন্য কিছু নয়।ওদিকে রাহুল ।তার সব স্বপ্ন স্বপ্নাকে ঘিরে। রাহুল স্বপ্নার প্রেমে পাগলপারা।রাহুল স্বপ্না সহপাঠি।রাহুল সকল বন্ধু একত্রিত করে স্বপ্নাকে আলাদা করে দেয়।স্বপ্নার আশ্রয় অর্ক। তার পরম শ্রদ্ধেয় অর্ক।রাহুল অর্কের কাছে ফোন করে কান্নাকাটি করে। অর্ক স্বপ্নাকে সাহস দেয় ভরসা দেয় ।অর্ক স্বপ্নাকে অনুরোধ করে সে যেন রাহুলকে বিয়ে করে। রাহুল অনেক ভাল ছেলে।রাহুলের আছে ব্যাপক সম্ভাবনা।
স্বপ্নার অনেক অভিযোগ। রাহুলের বিরুদ্ধে। তার দেয়া প্রতিবন্ধকতা গুলো অর্ককে জানায়। অর্ক তাকে অনেক স্নেহ ভরা কন্ঠে প্রবোধ দেয়, বুঝায়।রাহুলের সব অপ্রীতিকর কাজকে অর্ক ভালবাসার পাগলামো বলে স্বান্তনা দেয়। একসময় রাহুল ড্রিংকস শুরু করে।সেটা নিয়েও সপ্নার অভিযোগ ।রাহুল মদ্যপ। কষ্টভরা কন্ঠে অর্ককে জানায় ভাইয়া জানো রাহুল মদ খেয়েছে। মদ খেয়ে পাগলামী করেছে। অর্ক জানে ওটা প্রেমের খেলা। তার আগে রাহুল নিজে ই তাকে জানিয়েছে।অর্ক স্বপ্নাকেই দোষারোপ করে।অর্ক স্বপ্নাকে বলে স্বপ্না তোমার কারণেই সে আজ নেশা করছে। আফসোস।
অর্ক কার্জনের রাজা। স্বপ্না তোমার বিন্দু পরিমান ক্ষতি অর্ক থাকতে হবে না।তবে রাহুলের পাগলামী আমি প্রশ্রয় দেই একারণে যে সে কোন অন্যায় করছে না। তোমার প্রেমে অন্ধ হয়েই সে এমনটি করছি। তুমি ভাগ্যবতী স্বপ্না।
স্বপ্না অভিযোগ করে রাহুল তাকে তাকে খুব বাজে ভাষায় গালি দিয়েছে। অর্ক বলে আরে না। ওগুলো গালি নয়্ ও গুলো প্রেম। ওগুলো ভালবাসা ।তোমাকে ভালবাসার কবিতা শুনিয়েছে। যে গালিতে যত বেশি কষ্ট পেয়েছো ওটি তত গভীর প্রেম ।
স্বপ্না উল্টো অনুযোগ করে তার জীবনে রাহুল হিরো নয় ভিলেন।অর্ক অবাক হয়।তারপরও তার নায়ক সম্পর্কে কোন জিজ্ঞাসা নাই।অর্ক ডাসন্ট কেয়ার এবাউট এনিথিং বাট লাভ। লাভ বিটুইন রাহুল এন্ড স্বপ্না।রাহুলের চোখে সে স্বপ্নার প্রতি খটি ভালবাসা দেখেছে।অর্ক চায় তাদের মিলন হোক।অর্ক জানে রাহুলের কাছে স্বপ্না সুখ পাবে্ ।ওরা সুখি হবে ।
স্বপ্না রাহুলের ভবিষ্যৎ নিয়ে ক্যারিয়ার নিয়ে আশংকা প্রকাশ করে। অর্ক রাহুলের ক্যারিয়ারের ব্যাপারে নিষ্চয়তা দেয়। এক পর্যায়ে স্বপ্নাকে তার চাকরীর ব্যাপারে নিশ্চয়তা প্রকাশ করে। এমনকি সে তাদের ব্যাচের মেধায় ৩য় স্থান লাভ করলেও তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার ব্যাপারে নিশ্চয়তা দেয়। অন্য বন্ধুরা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করলে অর্ক ঘোষণা দেয় তোদের ব্যাচ থেকে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে সেটি হবে রাহুল। অন্য কেউ নয়।কিং অব কার্জন সেইড সো ।আফটার অল আক্কেল আলী খান ওরফে অর্ক বিশেষ ক্ষমতার অধিকারী।ব্যাপক টেলিআধ্যাত্বিক ক্ষমতা। সে হলো ইন আর ইয়ান। এই ধরণের লোকেরা যা বলে তা হয়ে যায়্।
স্বপ্নাকে অনেকেই ভালবাসে। তাই অনেকেই রাহুলের শত্রু ।অর্ক তার একমাত্র আশ্রয়।
রাহুল একটা সরকারী চাকুরী পায়। স্বপ্নাও পায়।রাহুলের প্রেমের জয় হয়। তাদের প্রেমের সফল পরিণতি হয়।তাদের বিয়ে হয়। বিয়েতে অর্ক উকিল বাবা।অর্ক নিজে স্বপ্নাকে রাহুলের হাতে তুলে দেয়। অল্প কয়দিনের মাথায় তাদের কোল জুড়ে পরীর মত ফুটফুটে পুতুল জন্ম লাভ করে।
অর্ক ভীষণ টেনশনে ।প্রতিশ্রুতি পূরণের টেনশন। ওটা না করে মরলে নিজের কাছে অনেক ছোট হয়ে যাবে। আজ সেই প্রতিশ্রুতিটি পূরণ হয়ে গেল। রাহুল নিজস্ব ক্যারিশমায় শিক্ষক হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অর্ক আজ দারুণ খুশি।শুভকামনা রাহুল স্বপ্না আর পুতুলসোনা।তোরা সুখে থাকিস।জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা তোদের পদচুম্বন করুক।তোদের আমি নিজের সন্তানই মনে করি।
(বিশেষ দ্রষ্টব্য বন্ধু আসিফ মহীউদ্দিন তখন ছুরিকাহত হয়ে হাসপাতালে ।তাকে দেখতে যাওয়ার পথে গল্পের রাহুলের একগাদা কাগজপত্র সত্যায়িত করে হাসপাতালে দেরি হয়ে যায়। কথাটি অবশ্য আসিফকে শেয়ার করেছিলাম।বলেছিলাম আমার নামের একটা দাম আছে ক্ষমতা আছে।তাই আমাকে দিয়ে ই সত্যায়িত করেছে।(আসলে ভুয়া
এটি অন্যদিন প্রকাশ করার মত নয়। তাই আজ ই।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


