তোমার চোখে অপলক তাকিয়ে থাকি
বার বার দেখি
নারী তুমি বড্ড বিরক্ত হও।
কামুক বলে আমাকে ঘৃণা দাও।
পাশবিক বলে অপবাদ দাও।
আমার চোখে জন্মের নেশা তোমাকে দেখার
আমি কামদেব হয়ে যাই তোমাকে পাবার
ঈশ্বরের নিষেধ অমান্য করি
সেই ঈশ্বরকেও দোষারূপ করি
যিনি তোমাকে এত সুন্দর করেছেন; কেন?
আর আমার এ বুকে এত তৃষ্ণা দিয়েছেন ; কেন?
তোমার ওষ্ঠ লেহনে তোমায় স্পর্শ দানে
তোমায় জড়িয়ে ধরে শূণ্যে তোলে প্রফুল্ল মনে
আদরে সঙ্গমে অপার ভালবাসায় সিক্ত করে
এ পুরুষ হৃদয় নিত্য প্রেমের খেলা করে।
তুমি তাই ঘৃণা কর এ পুরুষেরে!
কেন ?শোধাই তোমারে ।
ঈশ্বর সৃজিছে তোমারে আমারে
আমার মনের পরম কামনা ভালবাসারে
তুমি সৃজিছো আমার আমারে আমাদেরে
আমাদের সন্তানেরে ।
বল কিভাবে?জিগাও তোমারে!
আমি নির্লজ্জের মত ভালবাসি তোমায়
তুমি তাতে সৃষ্টি কর নতুনেরে।
কুমারী জীবনে পেরেছো কি কভু
এমন কিছু সৃজিতে
পারবে কখনো?
ভেবেছো কি তা ?
যে ঈশ্বর সৃজিছে তোমারে,
সেই ঈশ্বর সৃজিছে আমারে,
করেছে আমাকে কামদেব;
তোমাকে করেছে রাধা,
কৃষ্ণ লীলায় কামুক আমি ,সাতটি পাকে বাধা?
মানব সভ্যতাই বিলীন হতো থাকত না যদি পুরুষ কামনা
তাই বলি এই পুরুষেরে তুমি ভালবাসো ও রূপসী ললনা ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


