ইচ্ছে করে প্রেম ঢেলে দিই তোর গায়
ইচ্ছে করে নিস্ব করি তোরে বসন্ত হাওয়ায় ঘোর বরষায়
ইচ্ছে করে গভীর আলীঙ্গণে
বেধে রাখি তোরে আপন করে।
খাচায় বেধে রাখি
তোর ললাটে রক্তজবা ঠোটে প্রেমচুম্বন আকি।
ইচ্ছে করে শুধু ভালবাসি তোকে
প্রেমের মরা মরে হাওয়ায় ভাসি ভাসি কল্পলোকে।
সৃজি নতুন কোন ভোর
যেখানে নেই কোন বাধা, ভেঙে সব যেন চূড়।
চূড়ান্ত ইন্দ্রিয় সুখে
রেখে তোকে এই বুকে
আমি সাতসাগরের মাঝি
তুমি সমুদ্রউত্তাল ঢেউ তুলেছো বুকে ভীষণ যেন পর্বতরাজি।
ইচ্ছে করে যখন তখন ছুটি তোমার পিছু
তোমার চিবুকে চুম দিয়ে যাই দাবী আছে মোর কিছু।
ইচ্ছে করে হাওয়ায় ভাসি ;ভাসি কল্পলোকে
তোমায় নিয়ে কত যে স্বপন বেধেছি এই বুকে।
ইচ্ছে করে ইচ্ছে গুলি ইচ্ছেমতন করি
তোমায় নিয়ে মিষ্টি মধুর প্রেমের কাব্য গড়ি
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


