মৃত্যুকে সুনিশ্চিৎ জানো
মৃত্যুকে প্রভু মানো ;
চিরন্তন এ সত্য ; মৃত্যুর পৃথিবীতে
মরবে সবাই এ মৃত্যুপুরীতে।
মৃত্যুকে আটকানো যাবে না বয়সের ফ্রেমে
মৃত্যু সে চলে আসে সময়ের পরিহাসে জীবনটা যায় থেমে ।
জীবন মানুষকে মৃত্যুর সম্মুখিন করে শেষে
আর মৃত্যু নিয়ে যায় চিরজীবনের দেশে।
দুঃখ সুখের ভেলা ,করবেনা আর খেলা
মৃত্যু কেহ না চায় তবু তা আসে নিয়ে নির্মম অবহেলা।
সবকিছুর চেয়ে যদি নির্মম কিছু থাকে সে মরণ
মিথ্যার মৃত্যু আছে আছে বিশ্বাসের ও
কাপুরুষ সে তো মরে বারবার
আর সাহসী মরে একবার।
মৃত্যু শাসিত জীবনে তাই
একটি কথায় মানি
প্রতিটি সময় অমূল্য যেন সোনার চেয়ে দামী।
সময় গেলে হয়না সাধন
যতই কর তপস্যারে মন ।
সময়ের কাজ সময়ে তাই
কাজের মধ্যেই বেচে থাকা চাই ।
কর্ম মাঝে বেচে থাকি
মৃত্যুহীন জীবনে আজীবন বাঁচার স্বপ্নটারে আঁকি।
ছবি-গুগল
-----------------------------------
উৎসর্গঃ-কোন এক মৃত প্রেমিককে। যে আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন অচিনপুরীতে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


