মদা জুয়া ও নারী (অবৈধ যৌনতা)সমস্ত পাপকাজের মূল । তাই এগুলো বর্জনের আদেশ এসেছে। নেশা করাকে নিষিদ্ধ করা হয়েছে। প্রাক ইসলাম যুগ এটি নিষেধ করা হয়নি।পরবর্তীতে এটি নিষেধ করা হয়। মাদকদ্রব্য সেবন ব্যাপারে নিম্নলিখিত মাস আলাগুলি বেহেশতি জেওরে পাওয়া যায়।ব্যাপারগলি জেনে রাখা অবশ্যই গুরুত্বপূ্র্ণ ।
মাসআলা ১)সবধরণের মদ শরাব তাড়ি হারাম এবং নাপাক। ঐসব ঔষধরূপেও ব্যবহার করা জায়েয নয়। এমনকি ওষধের মধ্যে শরাব বা তাড়ি মিশ্রিত করা হয়েছে,তা পান করা,খাওয়া ,বাইরে মালিশ লাগানো জায়েয নয়।(শরাবের এক ফোটা যদি তাতে বিন্দুমাত্র নেশা না হয় তবু হারাম)।
মাস আলা ২) শরাব এবং তাড়ি ব্যতীত যতপ্রকার নেশাদার বস্তু আছে তা যদি ঔষধের জন্য এত কম পরিমানে ব্যবহার করা হয় যাতে আদৌ নেশা হয়না ,জায়েয আছে এবং এইরূপে নেশার জিনিসের তৈরী ঔষধের মালিশ লাগানোও জায়েয আছে, কিন্তু নেশা পরিমান খাওয়া হারাম।
মাসআলা৩) তাড়ি বা শরাবে অন্য কিছু মেশালে যদি সিরকা হয় তবে তা ( সিরকা) খাওয়া জায়েয আছে।
মাসআলা ৪)কোন মেয়েলোক যাতে শিশু না কাঁদে সেজন্য তাদিগকে আফিম দিয়ে ঘুম পাড়িয়ে রাখে ,ইহা সম্পূর্ণ হারাম ।
(তথ্যসূত্র- বেহেশতী জেওর বাই আশরাফ আলী থানবী)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


