ছবিটির IMDb রেটিং ৭.৭ /১০।
প্লট:-একটি দেশের সীমান্তবর্তী শহর যার সঙ্গে সীমানা এক জাদুর দেশের। সে ই দেশের এক যুবক তার প্রেমিকার কাছে প্রমিজ করে সে যাদুর দেশের গিয়ে জীবনের ঝুকি নিয়ে তার জন্য একটি পতিত তারকা এনে দেবে। প্রেমিকাও প্রতিশ্রুতি দেয় এটি করতে পালে সে যুবককে বিয়ে করবে।ছবিটি সেই যুবকের সত্যিকারের প্রেম অনুসন্ধান অভিযান।
মুভি ট্রেইলার
পরিচালনায় মেথু ভন।স্ক্রিণ প্লে- জেন গোল্ডম্যান।
এটি একটি প্যারামাউন্ট পিকচার মুভি
অভিনেতা ও চরিত্র : Robert De Niro (ক্যপ্টেন শেক্সপিয়ার)Michelle Pfeiffer (ডাইনি-লামিয়া)Charlie Cox (ত্রিস্তান থর্ন)
Claire Danes (পতিত তারকা জোভেইন)Kate Magowan(ত্রিস্তানের মা বন্দিনী ওনা)Sienna Miller (ভিলেজ বিউটি ভিক্টোরিয়া)Bimbo Hart (তরুণ বিজ্ঞানি )David Kelly (গার্ড)।
স্টোরি লাইন:- ফ্যান্টাসি কিংডম স্টরমহোল্ডে ইংল্যান্ড এর এক সীমান্তে প্রচীর দিয়ে ঘেরা ।রয়াল একাডেমি অব সাইন্সে এক তরুণ বিজ্ঞানী প্রশ্ন রাখে আমরা তারকা দেখি। তারকা কি আমাদের দেখে। তার উত্তর আসে এটি একটি স্টুপিড প্রশ্ন।তরুণ বিজ্ঞানী কোন উত্তর না পেয়ে নিজেই চলে যান রহস্যাবৃত ফ্যান্টাসি কিংডমের আজিব শহরে ।সেখানে সব বিস্ময়কর ব্যাপার গুলি দেখে আভিূত হয়।সেখানে স্টর্মহলড রাজ্যের বন্দিরাজকন্যার সঙ্গে তার সাক্ষাৎ।নিজের দেশে ফিরে আসা। ঘটনার ৯ মাস পরে তার কাছে স্টরমহোল্ড কিংডম থেকে একটা উপঢৌকন হয়।সেটি ই তার সন্তান ত্রিস্তান!
১৮ শতকের কথা ত্রিস্তান যৌবনে পদার্পন করে। রাজ্যের সরা সুন্দরী ভিক্টোরিয়ার প্রেমে পড়ে।তার হৃদয় জয় করার জন্য একের পর একে প্রচেস্টা নেয়। এক পর্যায়ে তাকে প্রতিশ্রুতি দেয় সেই তার সবচেয়ে বড় প্রেমিক সে তার জন্য পতিততারকা এনে তা প্রমান করবে। ভিক্টোরিাও তাকে কথা দেয এটি করতে পারলে সে তার হবে। শুরু হয় তার অভিযান। ইতিপূর্বে সে জেনে যায় যাদুরাজ্যে তার জন্ম সেখানে তার মা এক ডাইনির বন্দিীনি।পতিত তারকাটি শুধু মাত্র প্রস্তরখন্ড নয়। এটি আসলে অনিন্দ সুন্দরী কুমারী যার নাম জুভানি ।জুভানির পিছু সে একাই নেয়নি। তার পিছু নিয়েছে তিন যাদুবিদ্যার পারদর্শী ডাইনী।ডাইনি নেতৃ লামিয়া।জোভানির হৃদপিন্ড তাদের চাই। ওটা খেতে পারলে তারা কুমারিত্ব লাভ করবে। তাই হৃৎপিন্ড তাদের চাই ই চাই।
বসে নেই ফ্যান্টাসি কিংডমের সদ্য প্রয়াত রাজার পুত্ররা। কারণ জোভানির গলায় আছে একটি রুবির হার। রুবিটি নিতে পারলে যে নিবে সে নতুন রাজা হবে।
ত্রিস্তানের এই অভিযানে তার সহযোগী বলতে তার বন্দিনী মা আর ক্যাপ্টেন শেক্সপেয়ার ।
যাদুবিদ্যায় পারদর্শী ডাইনি আর ফ্যান্টাসি কিংডমের প্রতাপশালী রাজপুত্রদের সকল বাধা জয় করে ত্রিস্তান পারবে কি তার সত্যিকারে ভালবাসা জয় করতে?
দারুণ সব স্পেশাল এফেক্ট,মধুর প্রেম কাহিনী,দারুন সব দৃশ্যাবলী আর অভিনয় শিল্পীদের চমৎকার অভিনয়ে নিসন্দেহে মন ভাল করা এটি ছবি।
Quotes
[first lines]
Narrator: A philosopher once asked, "Are we human because we gaze at the stars, or do we gaze at them because we are human?" Pointless, really... "Do the stars gaze back?" Now *that's* a question.
My favourite Qoute of the film
Yvaine:“No star can shine with a broken heart”
ছবিটি দারুন উপভোগ্য।রাজকন্যা ও রাজত্ব জয়কাহিনী ।রবার্ট ডি নীরু নতুন রূপে। চমৎকার কমেডি, ফ্যান্টাসি।এডভেঞ্চার থেকে রুমাঞ্চ এর দারুন সব বিনোদন উপাদানে ভরপুর সকল বয়সের মানুষের কাছে উপভোগ্য মুভি।না দেখলে গ্রেট মিস।
মুভি লিংক
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


