শক্ত করে বেধে রেখো হাতে হাত
নতুন দিনের ওঠে যদি নতুন প্রভাত
তাতে কি ?
ভুল হলে ক্ষমা চাইতে নেই।
দুঃখিত হতে নেই।
উপকার করে ও ধন্যবাদ চায়না যে ,
বন্ধুজন সে ।
এই সম্পর্ক চির যৌবনা
তাতে বয়সের ছাপ পরে না মরিচা ধরেনা
ধনি দারদ্রির বৈষম্য তাকে প্রভাবিত করেনা।
লিঙ্গভেদেও তার কোন ভেদাভেদ নেই
যেখানেই বিড়ম্বণা বাধা কিংবা সুখের ছোয়া নেই বন্ধুত্ব সেখানেই।
সঙ্গ দোষে লোহা ভাসে
বন্ধু দোষে বন্ধু নাশে
বন্ধুত্ব চাই সৎজনে
জুড়াইবে তা প্রাণ সুখের দিনে
দুঃখ লাঘবে দুঃখীজনে বন্ধু দুহাত বাড়ায় আপন মনে
তাই বন্ধু যে জন
শ্রেষ্ঠ সে জন।
শুভকামনা আপনমনে।
বন্ধুদিনে বন্ধুজনে ।
---------------------------------
বন্ধু শ্রেষ্ঠা
বন্ধু শ্রেষ্ঠা প্রণয়নী দেবী,
তুমি বিহনে কিছুটি নই আমি
তুমি ছিলে তাই কাব্য সুরে
গেয়ে যাই প্রেমের কাব্য,
গড়ে ফেলি নতুন কীর্তি
তাই তোমাকে চাই
হৃদয় মাঝে তোমাকেই যেন পাই।
প্রাণের মাঝে নবস্পন্দন তুমি
প্রেরণা তুমি দিয়াছো বিলায়ে,
ভালবাসায় নিয়াছো জড়ায়ে
তোমার ই প্রেরণা কবিতা হয়ে আসে।
কখনো বা সাফল্যের নবদিগন্ত উন্মোচিত হয়
তোমার ডানায় ভর করে ওড়ে চলি
নীল আকাশে ভেসে চলি
অথৈ সাগরে অষ্টপ্রহরে
খ্যাতি নয় তোমাকেই খুজি
বন্ধু শ্রেষ্ঠা প্রাণের প্রিয়া তোমাকেই বুঝি।
-----------------------------------------------------
বন্ধুদিবসে সকল বন্ধুকে লালগুলাপ শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


