somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

ইউসুফ-যুলায়খা প্রণয় কাহিনী,পার্ট-২সমাপ্ত(মারেফুল কোরআনের আলোকে)

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আয়াত-২৪) নিশ্চয় মহীলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহীলার বিষয়ে চিন্তা করত যদি না সে পালনকর্তার মহিমা অবলোকন করত। এমনিভাবে হয়েছে যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নির্লজ্জ বিষয় সরিয়ে দেই।নিশ্চয় সে মনোনিত বান্দাদের একজন।

আয়াতঃ২৮)অতঃপর গৃহস্বামী যখন দেখলো যে ,তার জামা সামনে থেকে ছেড়া তখন বললঃ নিশ্চয় এটা তোমাদের(নারী) ছলনা।নিঃসন্দেহে তোমাদের ছলনা খুব ই মারাত্বক।

২৯) ইউসুফ এ প্রসঙ্গ ছাড়। আর হে নারী। এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা কর।নিসন্দেহে তুমি ই পাপচারিনী।

৩০) নগরে মহিলারা বলাবলি করতে লাগল যে আযীযের স্ত্রী স্বীয় গোলামকে কুমতলব চরিতার্থ করার জন্য ফুসলায়। সে তার প্রেমে উন্মত্ত হয়েগেছে।
আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি।

৩১) যখন সে তাদের চক্রান্ত শুনল,তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য একটি ভোজ সভার আয়োজন করল। সে তাদের প্রত্যেককে একটা করে ছুরি দিয়ে বললঃ ই উসুফ এদের সামনে চলে এস।যখন তারা তাকে দেখে হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেলল।তারা বললঃ কখনোই নয়- এ ব্যক্তি মানব নয়। এ তো মহান ফেরেশতা।

৩২) মহিলা বললঃ এ ঐ ব্যক্তি ,যার জন্যে তোমরা আমাকে ভর্ৎসনা করেছিলে।আমি ওরই মন জয় করতে চেয়েছিলাম ।কিন্তু সে নিজেকে নিবৃত্ত রেখেছে।আর আমি যা আদেশ দেই ,সে যদি তা না করে,তবে অবশ্য ই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিত হবে।

৩৩) ইউসুফ বলল হে পালনকর্তা তারা আমাকে যে কাজের দিকে আহবান করে তার চাইতে আমি কারাগার ই পছন্দ করি।যদি আপনি এদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন ,তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব।এবং অজ্ঞদের অন্তর্ভূক্ত হয়ে যাব।


মোদ্দাকথা ইউসুফের প্রতি যুলায়খার লালসা ও প্রেম এর কথা সবাই জেনে গেল। এবং হাসি ঠাট্টা শুরু করে দিল। ব্যাপারটা যুলায়খার কাছে অস্বস্তিকর মনে হল। সে তাদের বাক্য বান এড়াতে সকল মহীলাকে নিজের বাড়িতে দাওয়াত করল। সবাইকে খাবার পরিবেশন করা হলো এবং ইউসুফ আঃ কে তাদের সামনে আসার আহবান করল এবং ইউসুফ আঃ আসার সঙ্গে সঙ্গে তার রূপে মুগদ্ধ হয়ে নিজেদের হাত কেটে রক্তাক্ত করল। এবং যুলায়খার কথার সঙ্গে সুর মেলালো । যলায়য়খাও ইউসুফকে দেখে বলে ফেলল যে ইউসুফ তার কথামত তার সঙ্গে সেক্স না করলে তাকে চরম লাঞ্ছিত কারে জেলে পাঠানোর কথা মুখ দিয়ে বের করে ফেলল ।গুপ্ত বাসনা তার ফাস হয়ে গেল।

সকল মহীলা যুলায়খার লালসাকে সমর্থন করল এবঙ ইউসুফকে সে কাজ করার ব্যাপারে প্রলুব্ধ করল।যে তা যুলায়খার মনোবাঞ্ছা পূরণ করা উচিৎ। এঘটনা এটাই প্রমান করে সুদর্শন পুরুষ দেখলে সকল মেয়ের ই লালা ঝরে আই মিন কামনা জাগ্রত হয়্ কারণ এটা কুরআনের অকাট্য দলিল।

ইউসুফ প্রভুর কাছে দোআ করলেন যে মহীলাদের কুমন্ত্রণায় পরে পাপ করা চেয়ে জেলে যাওয়ায় ভাল। কারণ তাতে তিনি পাপামুক্ত থাকবেন। এ আশংকাও ব্যক্ত করেছেন যে তাদের সঙ্গে থাকলে জোলেখার সঙ্গে থাকলে তিনি পাপকাজে লিপ্ত হয়ে পরবেন। একজন নবীও আশংকা করেছেন। তার মানে নারীদের প্রতি পুরুষদের আকর্ষণ জ্ন্মগত ও চিরন্তন বৈশিষ্ট শফি হুজুর ভুল বলেন নি।নারীদের ও তেমনি। যারা উপরে ভাল ভাব ধরার চেষ্টা করেন তারা ভন্ড ।যাই হোক ইউসুফ কারাগারে গেলেন । এতে আযীয় পত্নীর সম্মান রক্ষা পেল আর ইউসুফ ও পাপ থেকে নিরাপদ থাকলেন।


এতে ইউসুফের যুলায়খার প্রতি দূর্বলতায় প্রকাশ পায়। সে আল্লাহর ভয়ে কামপবৃত্তি থেকে নিজেকে রক্ষা করেছিল। বা আল্লাহ তাকে হেফাজত করেছিলেন।

বাদশাহ একটি স্বপ্ন দেখে উদ্বেগাকুল হলেন এবং রাজ্যের জ্ঞানী ব্যাখ্যাতা ও অতীন্দ্রিয়-বাদীদেরকে একত্রিত করে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন।স্বপ্নটি কারো বোধগম্য হলো না। সবাই উত্তর দিল স্বপ্নটি মিশ্র ধরণের।আমরা এরূপ স্বপ্নের ব্যাখ্যা জানি না।সঠিক স্বপ্ন হলে ব্যাখ্যা দিতে পারতাম।

এ ঘটনা দেখে দীর্ঘকাল পর ইউসুফ আঃ এর গুণাবলী ,স্বপ্ন ব্যাখ্যার পারদর্শীতা এবং মজলুম হয়ে কারাগারে আবদ্ধ হওয়ার কথা বর্ণনা করে অনুরোধ করলো যে,তাকে কারাগারে তার সাক্ষাতের অনুমতি দেয়া হোক। বাদশাহ এ সাক্ষাতের ব্যবস্থা করলেন এবং সে ইউসুফ আঃ এর কাছে উপস্থিত হলো।

আল্লাহ তায়ালা ইউসুফ আঃ কে স্বপ্ন ব্যাখ্যা শাস্ত্রের পুরোপুরি জ্ঞান দান করেছিলেন।তিনি স্বপ্নের বিবরণ শুণে বোঝে নিলেন যে,সাতটি তরতাজা গাভী ও সাতটি সবুজ শীষের অর্থ হচ্ছেপ্রচুর ফলন সম্পন্ন সাত বছর। এমনিভাবে সাতটি শীর্ণ গাভী ও সাতটি শুষ্ক শীষের অর্থ হলো দুর্ভিক্ষ। প্রথম সাতটি গাভীকে খেয়ে ফেলার অর্থ পূর্ববর্তী বছরে খাদ্যশষ্যের যে ভান্ডার সঞ্চিত থাকবে তা সবই দুর্ভিক্ষের সাত বছর নিঃশেষ হয়ে যাবে। শুধু বীজের কিছু শস্যকণা বেচে যাবে।

বাদশাহর স্বপ্ন এতটুকুই ছিল সাত বছর ভাল ফলন হবে এরপর সাতবছর দুর্ভিক্ষ হবে। তিনি আরও বাড়িয়ে বললেন যে দুর্ভিক্ষের বছর অতিক্রান্ত হয়ে গেলে একবছর খুব বৃষ্টিপাত হবে এবং প্রচুর ফসল উৎপন্ন হবে।

বাদশাহ স্বপ্নের ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে আদেশ দিলেন যে ইউসুফ আঃ কে কারাগার থেকে বাইরে নিয়ে এস। অতঃপর বাদশাহর জনৈক দূত এ বার্তা নিয়ে কারাগারে পৌছল।

ইউসুফ আঃ দূতকে বললেন ঃ তুমি বাদশাহর কাছে ফিরে গিয়ে জিজ্ঞাসা কর আপনার মতে ঐ মহিলাদের অবস্থা কিরূপ যারা হাত কেটে ফেলেছিল।বাদশাহ আমাকে এ ব্যাপারে সন্দেহ করেন কি না এবং আমাকে দোষী মনে করেন কি না?
কোরআনের আয়াতের অর্থ

৫০) বাদশাহ বললঃ ফিরে যাও তোদের প্রভুর কাছে এবং জিজ্ঞাসা কর তাকে ঃঐ মহীলাদের স্বরূপ কি যারা স্বীয় হাত কর্তন করেছিল। আমার পালনকর্তা তো সবই জানেন।

৫১)বাদশাহ মহীলাদেরকে বললেন ঃ তোমাদের হালহকিকত কি,যখন তোমরা ইউসুফকে ফুসলাচ্ছিলে ? তারা বললঃ আল্লাহ মহান,আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না। আযীয পত্নি বলল ঃ এখন সত্য প্রকাশিত হয়ে গেছে।আমি ই তাকে ফুসলেছিলাম এবং সে সত্যবাদী।

তো ইউসুফ নিষ্পাপ প্রমানিত হলেন। যুলায়খা আর তার সঙ্গীরা দোষী সাব্যস্ত হলেন।
ইউসুফ যুলেখা কাহিনী এটুকুই।

তবে দূর্বল বর্ণনায পাওযা যায় ইউসুফের প্রেমে যুলায়খা পাগালিনীর ন্যয় হয়ে গেলেন।হলেন বৃদ্ধাও।অতপর আল্লাহ তার প্রতি দয়াপরাবশ হন। তাকে তারা রূপ যৌবন ফিরিয়ে দেয়া হয়। ইউসুফ আঃ এর সঙ্গে তার বিয়েও হয় ।এমন কথাও আছে যে বিয়ের পর যুলায়খা স্রস্টা প্রেমে মজলেন। ইবাদত বন্দীগিতে মনোনিবেশের কারনে ইউসুফের কথা অনেকটা ভুলেই গেলেন। একদিন ইউসুফই তার বিবির সান্নিধ্য লাভের জন্য প্রচেষ্টা চালালে যুলায়খা তাকে এড়িয়ে যাওয়ার জন্য ইউসুফের মতনই দৌড়ে পালাতে উদ্ধত হলেন। এবং একে একে সাতটি দরজা স্রস্টার কুদরতে খুলে যায়।তবে এটি অনেক দূর্বল বা যয়ীফ বর্ণনা। সাম্প্রতিক সময়ে কোন বইতে এটি খুজে পেলাম না। তবে এটি আমারস্পষ্ট ই মনে আছে ।যখন আমি এ ব্যাপারে প্রচুর পড়াশনা করতাম বা জানার চেষ্টা করতাম কোন এক গ্রন্থে এমনটি পেয়েছিলাম।
----------------------------সমাপ্ত------------------------------

ইউসুফ জুলেখা প্রণয় কাহিনী পার্ট-১
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪১
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×