আকাশলীনা বাজিয়ে বীনা মনের কোনে
চেয়ে থাকো আনমনে কেমনে !
আকাশলীনা দিয়ে দোলা মনের কোনে
দূরে রাখো অযতনে কেমনে?
ঝড় হলো ,বৃষ্টি হলো ,ধরণীটা শীতল হলো
তোমার এই দূরে থাকা তাতে কি আর ফুরোলো।
এথানের আকাশে আজ চলছে উড়ে শাদা মেঘের ভেলা
পাখির গানে হাওয়ার গল্পে যাচ্ছে কেটে সব অবেলা।
কষ্টে —সুখে ,ধূসরে— নীলে সময় যেন যাচ্ছে চলে
তুমি বুঝি জন্মেছিলে —আমার বুকে কষ্ট ঢেলে।
আমার পোষা মেঘ গুলো সব হয়েছে যে আজ ছন্নছাড়া,
চোখের চাওয়া মনের কওয়া কেমনতর দিশেহারা!
দুঃখ ছিলে দুঃখ দিলে দুঃখ দিয়ে কোন সুদূরে হাওয়ায় ভেসে গেলে চলে
অনেক আগেই বলে ছিলে তোমার প্রেমে দারুন রকম সব দুঃখ মেলে।
আকাশলীনা করুন সুরে এই আমার মনের কোণে — বাজাও বীণা
তুমি এলেই বৃষ্টি হয়ে কান্না গুলো তাই ধরণীর পানে —ঝরে কী না!
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


