
আমি কার কাছে ফিরে যাবো ?
কোন মুখে বিরহ বুকে বাংলায় আমি রবো !
যেখানে হিজলের বনে
পাখিরা সদা মুখর কলতানে;
কেন যাবো আমি সেখানে?
ডজন খানেক বিরহের প্রাসাদ সৃজনে?
নাকী অবজ্ঞার কুড়ে ঘরে দূর্ভিক্ষ লেগেছে ?
সেটি দূর করার দায় এই স্কন্ধে পড়েছে ?
প্রচন্ড পরাভবে ,
তাই পূজো দিতে হবে ।
শুধু তাই ফিরে যেতে হবে?
ফিরে যেতে হবে সহাস্য অবয়বে
এ কেমন ফিরে যাওয়া —তবে
এ কেমন দায় মুক্ত হওয়া ।
স্বদেশভূমি তুমি কল্লোলিত হও
পুষ্প আর ভ্রমরের মধুর মিলনে;
স্বদেশভূমি তুমি আলোকিত হও
চাঁদের জোছনা আর জোনাকীর আগুনে;
আমি তিমিরের বিভীষিকা
এটি ই কি ঢের ভাল নয়?
প্রবাসেই জ্বলে পোড়ে মরি একা।
তাই বলি সোনার বাংলায় কার কাছে ফিরে যাবো?
এই কি ঢের ভাল নয় এখানেই রয়ে যাবো !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




