অদ্ভুত সব পর্দা ঘেরা আমাদের এই বসুন্ধরা
আমাদের সব চিন্তা ধারা শ্বেতপাথরে খুদাই করা
আমাদের তৃতীয় চক্ষু বন্ধ ;
দুনয়নে আলোক মেখেও আমরা যে তাই অন্ধ।
জ্ঞানোর আলো কি যে হলো তাকে ঘিরেই আঁধার কালো
বন্ধ খাঁচায় বিবেক যে হায় মরছে মিছে ব্যবাক আলো ।
সত্য কথা অসারতা, অর্থহীন সব বাচালতা
সত্য চর্চা তাই মন্দ।
খেক শিয়ালের লেজটা ধরে, আমি ঘুরি জগৎ ঘুরে
বিবেক আর বাক-স্বাধীনতা হারালো তাই ছন্দ ।
মিথ্যেমিথের ভুতটা ঘিরে আমরা সবাই ঘুরে ফিরে
ভিন্ন পথে দ্বন্দ্ব; তাই সত্য ভাষণ বন্ধ।
মানুষ হয়ে জন্ম নিয়েও দুই নয়নে অন্ধ
তৃতীয় নয়ন ঘুমিয়ে সদা— তার সদরদরজা বন্ধ।
অন্যায় —অবিচার ,অযাচিত— মিথ্যাচার
ভাবিনা আর বুঝিনা আর —ওসব ভাবা মন্দ।
খেক শিয়ালের লেজটা ধরে আমিও ঘুরি জগৎ ঘুরে
ভিন্ন পথে দ্বন্দ্ব ; আমরা যে ভাই অন্ধ।
একচোখা চোখে দারুন দেখি
একমুখো মুখে দারুন বকি,
আমরা যে ভাই মন্দ;
একটা কেবল খুলে রেখে—দশটা রাখি বন্ধ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


