
কেমন করে ভাবো আমি এনে দেবো ঝিলের মাঝের লাল পদ্ম?
সেতো গভীর জলে থাকে আমি যে নবীন সাতারু হাটু জলে ডুবে মরার ভয়।
এই তো সেদিনের কথা ,আমার কাব্য ঘিরে রাজ্যের ব্যর্থতা ।
আমাকে ভালবাসেনি কেউ, ভালবাসেনি আমার কবিতা
আমার প্রেমে লুকিয়ে গেছে অত্র রাজ্যের ফুল পরীটা ।
প্রতিটি শব্দে প্রতিটি বর্ণে তার ব্যর্থতার শত দাগ
আমার প্রেমের প্রিয়তমাটি বলেছেন দূরে ভাগ।
তোমরা কেমন করে ভবো চন্দ্র এনে দেব ?
আমি যে মাটির ছেলে পথেই পরে রবো ।
কেমন করে ভাব লালগোলাপ রজনী গন্ধা ?
আমি বড়জোর ঘাসফুল হতে পারি ধূলো ধূসরিত মন্দা।
আমি ধূলিকনা এনে দিতে পারি
আমি খোলা আকাশ মেনে নিতে পারি।
রাজ প্রাসাদ সে আমার নয় আমি বড়জোড় কপর্দকহীন রাজপথে
মহান কিছু সে আমার নয় আমি ধূলি কনা মেঠোপথে।
কেমন করে ভাবো আমি এনে দেব ঐ আকাশের তারা ?
মাটির মাঝে কোন মতে থেকে আমি খুশিতে পাগলপারা ।
কেমন করে ভাবো তোমরা কেমন করে ভাবো ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


