চেতনা নামের অবলা শিশুটি ঘিরে
আজ বিবেকের দল মাথা খুঁটে মরে
এখন ওখানে ভীষণ রকম নিষ্ঠুরতার সহবাস
জোকের মতন জেকে বসা অশুভ গনতন্ত্র আজ।
ওখানে মানুষের চিন্তা-চেতনার প্রতিফলন হয়না
প্রতিষ্ঠিত হয় না জীবনের নিরাপত্তা— জনতার মতাধিকার ।
জোকের মতন জেকে বসা গনতন্ত্র আজ
কেড়ে নেয় বাক আর বিবেকের স্বাধীনতা।
বিশ্ববেহায়াকে লজ্জায় ফেলে দিয়ে
নগ্নপায়ে বিষাক্ত ঠোট আর হিংস্র থাবা নিয়ে
গনতন্ত্রের গায়ে কালিমা মেখে দেন মিথ্যে মহারাজ।
ইঁদুরের মুখের উপর চপেটাঘাত করে দিয়ে
প্রতিষ্ঠা পায় বানরের অভিলাষি ইচ্ছার।
গনতন্ত্র আজ বালুভর্তি বারোটি ট্রাকের নীচে মুমূর্ষূ চাপা পরে
অশুভ শক্তিরা আজ ঘোলাপানিতে মৎস শিকার করে।
মুক্তিযুদ্ধের চেতনার নাম ভাঙিয়ে গৃহবন্দী গনতন্ত্র আজ
এখানে স্বেচ্ছাচারিতা ঘেরা বিকট রাজার সিংহাসন।
আমাদের ঘিরে অধিকার থাকেনা কোন থাকে শুধু প্রহসন ।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




