যাচাই হয়ে যাক
জননতার বিচারে—কতটুকু গ্রহণযোগ্যতা আছে ,
আপনার ?
মুখে কথার খই ফুটছে
রাস্তাঘাটে আতঙ্ক চলছে
পরের ঘাড়ে দোষ চাপিয়ে
কি হবে আর?
নির্বাচনে এত ভয় কেন আপনার?
ভারতের ফোন, এমেরিকার চিঠি
এসবের কি দরকার!!
আপনারা কি তবে তাদেরই দাস শুধুই চাটুকার!
নাকে খত না দেয়ালে ভদ্র হন না আর।
কুকুরের লেজ হয় না সোজা— জীবন থাকতে তার
গায়ে মানে না আপনি মোড়াল সাজা !কী দরকার,কী দরকার।
গনতন্ত্রের বুলি আওড়িয়ে হয়েছেন স্বৈরাচার
বুকে যদি থাকে সততা আর দেশ প্রেম
জনতার বিচারে যাচাই হোক এইবার।
মুখে মুখে বিষ ছড়িয়ে, করছেন কি কারবার!
এক এগারোর ঘাড়ে চেপে নাকে খত দিয়ে শেষে
এই সিংহাসন আপনার ।
শূণ্য গোয়াল করে দিয়ে নিজের ভোট নিজে নিয়ে গদি ছাড়েন নি আর।
মিথ্যে কথার খই ফুটিয়ে রক্ষা হবে না আর।।
শুধু বলব একটি কথা
বন্ধ করুন মিথ্যে বরতা।
জনতার কাঠগড়ায় যাচাই হয়ে যাক
কতটুকু গ্রহণ যোগ্যতা আছে আপনার ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


