
ভালবাসার পাখি মেলো দুটি আখি
চেয়ে দেখ স্বপ্নরা দিচ্ছে উঁকি
করো না আর ছলচাতুরী ।
ক্ষয়িষ্ণু এই জীবন তরী হারালে তার আর সুযোগ মেলেনা ।
যে সময় চলে যায় সে আর ফিরে আসেনা ।
কেটে গেল দিনে দিনে বহুদিন
এভাবে এখানে মরণ ভর করে একদিন।
চলো মুছে ফেলি সব সংশয়
হাতে হাত ধরে দূর করি সব ভয় ।
কথায় কথায় অনেক বেলা হলো
এবার তোমার সজ্জিত সুকেশ হোকনা এলোমেলো।
দুঃখ বীনা শেষে তোমার প্রেম যেন সুখ নিয়ে আসে।
কষ্টের শেষ হোক আজ কষ্টের শেষ হোক
তোমার আমার মিলন মেলা সপ্তসুরে ভাসুক ।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





