
এইখানে সবুজ প্রান্তরে পাহাড়ের ঢাল বেয়ে
যেখানে অস্তমিত লাল টকটকে সূর্য দিনে আর
রাতের রুপোলী আলোয় অবাক জোছনা স্নানে
ভারি বর্ষণে,
রিমঝিম ধ্বনি সুমধুর সুরে মন্ত্রমুগ্ধ তানে।
চমকিত গগণে কখনো সুখায়িত বিরহপ্রাণে
দুচোখ মেলে দেখি অভিলাষি নয়নে
বিদায়ের বিরহ মিলনের সুখে
সত্যি অপরূপ তুমি অবাক স্বপনে।
থাকবার সাধ হয়
এই ক্ষণিকের শান্তিনিকেতনে
তবু বাঁচবার সাধ হয়
অনন্ত কাল ধরে ;
এই অপরূপ রূপের
মায়াবী আঁচল জুড়ে;
এই সবুজ প্রান্তরে পাহাড়ের ঢাল বেয়ে
যেখানে অস্তমিত লাল টকটকে সূর্য দিনে
আর রুপোলি শান্তির নীড় রাতের অবগাহনে।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





