এদেশের মাটির স্তরে স্তরে
সতত নদীর ঘ্রাণ;
এদেশের ঘন সবুজে মিশে
মুক্ত চেতনা প্রাণ।
এখানে জোনাকী জ্বলে আঁধারে
স্বাধীনতার দূরন্ত ধ্বজা ধরে।
এখানে বাতাস বহে উড়িয়ে
সব অন্যায় -অবিচার।
এখানে জলে ভেসে যায়
সব বর্ণবৈষম্য- অনাচার।
ভাটিয়ালী ,মুর্শেদী আর রাখালী গানের সুরে
উদাসী বাংলা মা;
সোনার ধানে সোনার বরণে রূপসী সে যেন
অষ্টমীর পূর্ণিমা ।
এখানে শুধু মাখামাখি —স্নেহ- ভালবাসা আঁকি
যেন সে খোদার অপার মহিমা ।
এখানে নদীতে -পাখিতে —কলকল ধ্বনি আর কাকলীতে
জুড়িয়েছেন এ প্রাণ —বিশ্ব বিধাতা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





