
আকাশলীনা তুমি ভালবাসার মায়াবীমেঘ
ভেসে বেড়াও হৃদয় আকাশে
তুমি ভোরের শিশির দূর্বাঘাসে
প্রচন্ড শীতে উষ্ণতার বিলাসিতা
নিদ্রাহীনতা ডেকে আন রাতের পর রাত
দূর করে দাও ক্লান্তি ; তোমাতে প্রেরণার বারিপাত।
ফুল হয়ে ফুট কোকিল হয়ে গাও
অজস্র করুণা হয়ে ঝরে বুকে ভাসাও প্রেমের নাও
এই খানে এই বুকে এই মনে ভালবাসার শিহরণে
তুমি দোলা দিয়ে যাও
তুমি আলো তুমি আঁধার
হৃদয়ের উপারে রঙিন কারুকাজ
বুকের জমিনে অবারিত দূর্বাঘাস।
আকাশলীনা আরেকটি ফাগুন চলে এল
তোমার শাশ্বত প্রেম অধরাই বুঝি রয়ে গেল
গোপনে গোপনে দিয়ে গেলে প্রাণে পরীর রাজ্যের অজানা অনুভূতি
নিরবে গেয়ে গেলে আজকে শীতের রাতে বসন্তের আগমনী গীতি।
আকাশলীনা তুমি অসীম আকাশ
আমার এ হৃদয় আজ সবুজ দূর্বা ঘাস ।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





