জ্বরে পোড়ে যাচ্ছে গা ।
কফ জমেছে বুকে ,হৃদয়ে বিষন্নতা ।
শীতের হিমেল হাওয়া গায়ে কাঁপন ধরায় ।
মশারা থেমে নেই সব রক্ত খোঁজে বেড়ায়।
আমি বসে থাকি দ্বিধাগ্রস্ত রাতে ।
যেখানে স্বপ্ন হয়েছে লীন অবজ্ঞার তুষার পাতে ।
আজ ফুলে ফুলে ওঠেছে জেগে বসন্তের যৌবন
পাখিরাও গাইছে গান অপরূপ রূপে সেজেছেন মৌবন ।
তৃষ্ণার্ত এ প্রাণে দোলা দিয়ে যায় প্রশ্ন ক্ষণে ক্ষণে
এবারের বসন্তে জেগে উঠবে কি প্রেম তার মনে ?
অনন্ত প্রতীক্ষা আমার ,শেষ কি হবে তার ?
ফুটবে কি প্রেমের ফুল আমার সেই প্রিয়ার ?
সে কি এবার আসবে ছোটে ফুলপরীটি সেজে?
হাতে কাকন নাকে নাকফুল পায়ে নুপুর বাজে।
মেঘবরণ চুলে তার রূপে কোমলতা
রেগে গেলে ভাগ্য খারাপ বাঘের আঠারো ঘা ।
লজ্জাবতী লাজুক লতা মুখে স্বীকার করবে না তা
প্রেমের কথা বলতে গেলেই মুখে তাহার কঠোরতা।
ভাল লাগে তার প্রেমের পদ্য মন বসেনা অন্য কাজে ।
তার মনের মাঝে প্রেমের বাদনা বাদ্য ঠিকই বাজে।
প্রেম জ্বরে পোড়ে যাচ্ছে গা
কফ জমেছে বুকে,হৃদয়ে বিষন্নতা ।
আজ এই ফাগুনের নক্ষত্র ভরা রাতে
ভাসাবে কি নাও পরী , প্রেমের যমুনাতে ?
ঘোরের রাতে এ যে আমার প্রেমের আমন্ত্রণ
কষ্ট ভুলে সুখের দোলে বহে যেন প্রেমের পবন ।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



