আমিও লিখে ফেলবো একদিন
মম অনুরঞ্জন ছাপা অক্ষরে শাদা কাগজে
অর্থের গরিমায় — আমারও তা ঢের আছে।
হৃদয়ে মম জ্বলছিল এক দীপশিখা
তুমি আলো জ্বালোনি বলে জ্বলেনি তা।
সৃজেছিল কেবল ব্যর্থতার অভিধান।
ভাঙেনি সেই মায়ার সোপান।
তাই শাদা কাগজের রঙিন মলাটে খুব করে লিখে দিব
ভালবাসিতাম সবটুকু হৃদয় দিয়ে।
আর থরে থরে সাজিয়ে দেব
তোমাকে নিয়ে লিখা প্রেম কাব্য
করে দেব দৃষ্টিনন্দন প্রচ্ছদ।
আর কাগজে লেখা প্রেম আছে যার অনেক দাম ।
এ হৃদয়ের সুতীব্র উপাসনাগুলি
তার কতটুকু আছে দাম ?
প্রেমগুলি লুকিয়ে থাকে ছাপা কাগজে
রঙিন প্রচ্ছদে মায়াবী বর্ণমালায়।
প্রেমেরা আজ ছাপার অক্ষরে কবিতা চায়।
খোঁজেনা শরীরের ভাষা বুঝেনা হৃদয়ের নেশা
খোঁজেনা সুখের ছোঁয়া বুঝেনা উত্তাল ভাষা।
প্রেমগুলি তোমার পেতেছে দারুন ফন্দি
সেগুলি থাকে ছাপার হরফে বইয়ের ভিতরে বন্দি ।
মনে রেখো আমারও অজস্র কথা আছে বুকে
আছে কত কবিতা ! শ্লোকে শ্লোকে!!
আর আছে সক্ষমতা।
যদি কর আজ এই সন্ধি!
তবে আমিও করে দেবো প্রেম ছাপার অক্ষরে বন্দী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


