somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

মসজিদের কেবলা যাচাই করে নিতে পারেন ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মসজিদের কেবলা ভুল ছিল । প্রায় ৩০ডিগ্রী মতন কোনে সরে গিয়েছে কেবলা। এতদিন ধরে মুসল্লীরা ভুল কেবলায় নামায পড়ছেন ।পরে কম্পাস নিয়ে পরীক্ষা করতে গিয়ে এই ভুল ধরা পরে ।কয়েকদিন আগে এটি ধরা পরেছে । নামাযের লাইন গুলো এখন মসজিদের সঙ্গে কোনাকুনি অবস্থায় আছে। পুরো এলাকার মুসল্লীরা এখন কেবলা ঠিক করে নিচ্ছেন কম্পাস দিয়ে মেপে। ছোট বেলায় এক বুদ্ধিমতী বালিকার গল্পে পড়েছিলাম কিভাবে সে বুদ্ধি করে মসজিদের কেবলা দেখিয়ে এক আগন্তুককে সঠিক দিক বের করেছিল । এত বড় একটা মসজিদের কেবলাতেই যখন ভুল তখন এই ফর্মূলা কতটুকু কাজে দিবে । এখনকার বুদ্ধিমানেরা বোধ হয় কেবলা ঠিক আছে কি না সেটা জানার জন্য কম্পাস নিয়ে ঘুরবে ।নামাযের ১৩টি ফরযের একটি ফরয হলো কেবলামুখী হওয়া ।ফরয আদায় না হলে নামায হবে না এটাই স্বাভাবিক ।মসজিদে জুমার নামায পড়তে গেলাম । এক ভদ্রলোক তার আট বছরের শিশুকে কিছুতেই মসজিদের বর্তমান লাইনে আনতে পারছিলেন না । প্রথমে সে বলছিল বাবা পঁচা । বাঁকা হয়ে দাড়াতে বলে । পরে আমরা কয়েকজন তাকে বুঝাতে গেলে সে ক্ষেপেই গেল । বলে ওঠলো ধূর এ্ই মসজিদই ভালনা শুধু বাঁকা হয়ে দাড়তে হয় । তার কান্ড দেখে বাকীরা হাসলেও সে খারাপ বলেনি । আসলে মসজিদ কমিটিই ভাল না ।যারা এর ডিজাইনের সঙ্গে জড়িত তারা একটা মসজিদ ডিজাইন করতে গিয়ে এতবড় নির্বুদ্ধিতা করে কিভাবে ? এরা কি সচেতন নাকি অচেতন ।
শিক্ষিত নাকি মূর্খ ? মালয়েশিয়াতে একজন আফগান জিহাদিমনা সহপাঠী জুটেছিল কপালে যিনি কাবুল বিশ্ববিদ্যালয়ের লেকচারার। তার কাছে ধর্ম মানে জিহাদ করা ।ইসলামের শত্রুদের মেরে ফেলা । তবে তাকে গুরুত্বের সঙ্গে নামাজ পড়তে দেখিনি ।এরকম জিহাদিরা মানুষজন হত্যাকে বড় কাজ বলে জানে । তাদের আমলের দরকার নেই । নামায না পড়া যে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয় এসব ভাবার সময় নেই তাদের । বড় ধরণের পাপকে তারা সামন্যই মনে করেন । যাই হোক সবাই যার যার মসজিদের কেবলা যাচাই করে নিতে পারেন । নামাজের বাইরের সাত ফরযের একটি ফরয হলো কেবলামুখী হওয়া ।সেটি ঠিক না থাকলে নামায হবে না ।দ্বীনের জন্য নামায তেমন শরীরের জন্য মাথা যেমন ।

সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
২১টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×