somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

কিছু হতভাগ্য ভাগ্যবঞ্চিত মেধাবী কর্মকর্তার কথা বলছি

০২ রা জুন, ২০১৬ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এস আর এস ও নং ১০৪ -আইন /২০১৬

(ক ) বিসিএস ক্যাডারভুক্ত এবং ৯ম গ্রেডে সরাসরি নিয়োগ প্রাপ্ত কর্মচারীগনের বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫ এর নবম গ্রেডে একটি অতিরিক্ত অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধাসহ নির্ধারিত হবে; অর্থাৎ তাহাদের নির্ধারিত প্রারম্ভিক বেতন হইবে (২২০০০+১১০০=২৩১০০ টাকা ।
এবং
(খ)পদোন্নতির মাধ্যমে ৯ম গ্রেড প্রাপ্ত এবং বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করিয়া কোন ক্যাডার পদে নিয়োগ লাভ করেন নাই কিন্তু বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি ) সুপারিশক্রমে নন ক্যাডার পদে নিয়োগ লাভ করিয়াছেন এই সকল কর্মচারীগনের বেতন জাতীয় স্কেল ,২০১৫ এর নবম গ্রেডে নির্ধারিত হইবে ; অর্থাৎ তাহাদের নির্ধারিত বেতন হইবে ২২০০০ টাকা ।


প্রমোটি অফিসার আর বিসিএস নন ক্যাডার দের এককাতারে রাখা হয়েছে ।বিসিএস জেনারেল ক্যাডারে ৬০০ টি পদ থাকলে তার ৫৫% বা ৩৩০টি পদ কোটা থেকে থেকে নেয়া হবে আর মেধায় ২৭০ জন চাকুরী পেয়ে বিসিএস ক্যাডার পাবেন । আর এটিও উল্লেখ করা থাকে যে মেধাক্রমে ৪৫০০তম (আরও বেশি) কোটায় পুলিশ ক্যাডার পেয়েছেন ।এরপর লম্বা একটা বিসিএস পাশ তালিকা থাকবে।সেখানে ২৭১ তম থেকে শেষ পর্যন্ত পরীক্ষার্থীর অবস্থান হবে ।

সর্বসাকুল্যে ২০০-৩০০ লোক ননক্যাডার বিধিমালায় বিসিএস নন ক্যাডার চাকু্রী পাবেন ।১০০০ মার্কের দীর্ঘ সময়ের একটি বিসিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ ব্যাক্তিটি বিসিএস নন ক্যাডার হয়ে প্রমোটি অফিসারের সঙ্গে এককাতারে থাকার গৌরব লাভ করবে ।

আর ৯ম গ্রেডে সরাসরি নিয়োগ প্রাপ্ত কর্মচারীগনের বিসিএস ক্যাডারদের সমানে থেকে একটি এনক্রিমেন্ট লাভ করবেন ।

এরা কারা বা কিভাবে ???
এরা অনেকে ভাইবা দিয়ে সরাসরি নিয়োগ পেয়েছেন কিংবা ১০০ মার্কের এমসিকিও পরীক্ষায় অংশ নিয়ে ভাইবা দিয়ে নবম গ্রেডে জব পেয়েছেন এবং তারা বিসিএস ক্যাডারের সমান সম্মানিত ।তারা দেশের কর্তব্যাক্তিদের সরাসরি লবিং এ নিয়ে নিয়োগপ্রাপ্ত।মেধা সেখানে কেঁদে কেটে একাকার!

প্রাতিষ্ঠানিক যোগ্যতা মৌখিক দিয়ে সরাসরি, ১০০ মার্কের এমসিকিও ও ভাইবা দিয়ে সরাসরি আর বিসিএস নন ক্যাডার ১০০০ মার্কের মহাযজ্ঞ দিয়ে দেয়াদের জন্য সমানভাবে আবশ্যক ।

ননক্যাডারদের এখন দুইভাগে ভাগ করা হয় ।বিসিএস- ননক্যাডার আর নন -বিসিএস- ননক্যাডার ।

অথচ নন ক্যাডার গণ বিসিএস ননক্যাডারদের চেয়ে একটা ইনক্রিমেনট বেশি পাবেন ।

নন ক্যাডারদের অনেকে সারাজীবন পরীক্ষা দিয়ে বিসিএস প্রিলিতে কোয়ালী করবেন কিনা সন্দেহ আছে !

১০০ মার্কের প্রিলি,৯০০/৮০০ মার্কের লিখিত আর ১০০/২০০ মার্কে ভাইবা এতগুলো পর্যায় পেরিয়ে তার শুরু নবম গ্রেড হলেও একটা ইনক্রিমেন্ট কম নিয়ে ননক্যাডারদের প্রমোটি হিসেবে সহাবস্থান করতে হবে!!!!!!!!

উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ!!!! ওহে ২৭১ তম মেধাবী আপনার প্রতি রাস্তার ফকিরও করুনার দৃষ্টিতে তাকাতে পারে ।অবাক হবেন না । বিসিএস এ মেধা কোটা আছে আর ননবিসিএস এ আছে মামা কোটা । কোটার রাজ্যে মেধা গদ্যময়।

বিসিএস ননক্যাডারদের যথাযোগ্য সম্মান কামনা করা অযৌক্তিক নয় ।কারন বিসিএস পাশ করে বিসিএস ক্যাডার হয় আর বিসিএস পাশ এবং প্রাতিষ্ঠানিক যোগ্যতা এই দুই মিলেই বিসিএস ননক্যাডার ।



সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৬ রাত ১২:৫৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×