কৃচ্ছ্রতারজনীকান্ত উঠবে আজ
রুপো নয় সোনা নয় যদিও তাতে নেই কোন কারুকাজ।
একফালি চাঁদ সুতোর মতো যে
উঠলে পরে লাগবে বেড়ি ইবলিশের পায়ে ।
নফল আমল ফরযের বরাবর
তার আগমনে আরও আছে সুখবর
এতে আছে রহমত মাগফেরাত আর নাজাত;
তাতে অর্জিত হবে সুখের জান্নাত।
প্রতি আমলে সত্তর গুণ প্রতি দানেও তাই
এমন শশীর আগমনে না খেয়ে থাকা সংযমে
বিশ্বাসী সব বান্দাগণে কোন আফসোস নাই ।
এই একটি মাসে করলে আমল স্বর্গলাভে হতে পারে সফল
সন্দেহ তো নাই।এমন পূণ্য আদর মাখা
চন্দ্রখানি কেমন স্বপ্ন মাখা উৎসুক নয়নে তাই।
সবাকে শোধাই যে চাঁদ এই মহিমান্বিত রমযান ডেকে আনে
আর অভিবাদন জানায় শবেক্বদর সহস্রমাসের চেয়ে শ্রেষ্ঠত্ব যার
কেন তাকে ঘিরে গড়ে ওঠেনা উছলে পড়া ভীড়
কেন হয়না উৎসব পার্বন কেন হয়না মানুষ অধীর
যদিও নেই কোন কারুকাজ সে যে পরশপাথর সময়ের গা ঘেষে সোনালী ডানার ।
বক্র চন্দ্রিমা সুতোর মত একফালি আশা
উঠলে আকাশে সোনালী সময় পূণ্যে পূণ্যে ঠাসা ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



