
আমার ঈর্ষা লাগে গায়
সেই মৌমাছির পদচারণায়
যার নাম জড়িয়ে যায়
গল্প গান আর কাব্যচ্ছলে
আমার প্রিয় ফুলে।
জানি নেই কোন অধিকার
আমি কেউ নইকো তার।
তবু ব্যথা ভরা এই মনে
বুঝাই কেমনে?
সে যে কেবলই আমার প্রাণে দোল
রক্ত গোলাপ ফুল।
আটকে গেছে এ প্রাণ সংসার সংগ্রামে।
তবু ভাবনা সদা প্রাণে
তারে কে লয়ে যায় চলে
কার সঙ্গে সে করছে বিচরণ
আমায় ভুলে ?
সেই শোকে আজ ক্রন্দন হয়ে বৃষ্টিগুলি
তলিয়ে দিল মাঠ-ঘাট সব।
আমার প্রিয় ফুল ভালবাসার ভুল
যার তরে অকাতরে সয়েছি ভীষণ হুল
কার তরে সে প্রেম করছে নিবেদন!
সেসব ভেবে ভেবে বুকটা ফেটে যায়
হিয়ায় মাঝে যেন অযাচিত বিস্ফোরণ ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



