
ক্লান্ত শ্রান্ত দেহ
অবসন্ন মন
তাই বিদায়
এখন
জীবনের আছে মানে অন্য কোনখানে
তাই আর নয় এখানে।
অনেক বেলা হলো রঙিন প্রহর গেল
আসছে সাদাকালো।
মনে থেকে গেল তার
রাজসিক বিচরণ-নয়ন জুড়াবার
নেভার আগে সেও জ্বলেছিল
লিওনেল মেসি—খবরের কাগজে—আড্ডার টেবিলে
তুমি ছিলে আছো থাকবে-
ইতিহাসের পাতায়—মনের খাতায়- রুপোলী পর্দায়
তুমি এসেছিলে আলো বিলিয়েছিলে
জ্বলে ছিলে কোটি কোটি হৃদয়ের আকাশে
প্রিয়তম নক্ষত্রের মত ।
এ জগতে হায় সব ফুরিয়ে যায়
তবু থেকে যায় মহান কীর্তি
বিদায় লিওনেল মেসি বিদায় ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



