
তুমি যেন হাওয়াই দ্বীপ প্রশান্ত মহাসাগরে
ভেসে থেকে গড়ো আবাস
হৃদয়ে ঢালো প্রশান্তির বাতাস
বৈরি পরিবেশে সুখ ঢেলে দাও মায়ার আবেশে।
সঞ্জীবনী, তোমার চোখে মায়ার সাগর
অকাতরে বিলোও আদর
তুমি যেন সুশীতল বৃষ্টির জল প্রখর রোদে!
মেঘের ভেলায় পাঠিয়ে দিলাম
মনের কোণের সকল জমা খবর
তার সঙ্গে মেখে দিলাম রাঙা রবির ভোর;
রুপোর চন্দ্ররাত আর শেষ বিকেলের আলো!
তাই কষ্টগুলো ভুলে থেকো জ্বেলে আশার আলো।
সাত রাজারধন মুক্তোমানিক আছে তোমার কাছে
তার যতনে ব্যস্ত থেকো সকাল— বিকাল— সাঁঝে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

