ছিলনা তার প্রাসাদ ছিলনা কোন মসনদ
মানবকূল শিরোমনি নাম তার মুহম্মদ
মানবজাতির পিতা নবী আদম
স্রস্টার সঙ্গে নাম দেখে খেয়েছেন ভীষম
তারই নামের উছিলায় পেয়েছেন ক্ষমা
নবী শ্রেষ্ঠ মুহম্মদ মানবদরদী একজনা ।
আরবের মানুষের দ্বারে দ্বারে
শান্তির বাণী পৌঁছেছেন বারে বারে।
নবুওত পাওয়ার আগেই হয়েছেন আলআমিন
তার ঋণে নতজানু আসমান জমিন।
নারীদের দানিয়েছেন মায়ের সম্মান
দুধমাতার আগমনে জমিনে বিছিয়েছেন নিজ চাদরখান
অতঃপর সেখানে দিয়েছেন তারে বসতে
ধুলো যেন না লাগে দুধমাতার শরীরে।
যে সময়ে সদ্যজাত কন্যা শিশুদের
অনায়াসে মেরে ফেলা ছিল কাজ আরববাসীদের।
সেই সময়ে তিনি স্নেহশীল পিতা তিন কন্যার
নাস্তিক মানুষ তাকে দেন মিথ্যে অপবাদ
তার নিষ্ঠুরতায় নাকি মানবতা বরবাদ !
তিনি তো গড়েননি নিজের কোন মূর্তি
কবর তার প্রাসাদ নয় নয় কোন কীর্তি।
একবেলা খেতেন বাকীবেলা উপোষ
কষ্টের জীবন বেছে নিয়েছেন করেননি কোন দূষ ।
তায়েফের ময়দানে হয়েছেন জর্জরিত অকথ্য অত্যাচারে
তবু বদদোআ করেননি জালেমদের উপরে ।
নাম তার মুহাম্মদ রাহমাতুল্লিল আলামিন
তার প্রেমে স্বয়ং আল্লাহ বাব্বুল আলামিন।
সর্বকালের সেরা মানব নেই কোন সন্দেহ
তার সুপারিশ ছাড়া জান্নাতে যাবে না কেহ।
সিংহাসন না থেকেও তিনি দু'জাহানের রাজা
তার অসম্মান করবে যারা হবে তাদের সাজা।
কালোসাদা নারীপুরুষ ভেদাভেদ
দূর করেছেন তিনি রাখেননি প্রভেদ।
হাবশি বেলালকে করেছেন মুয়াজ্জিন
মানবতার মুক্তিতে আদর্শতার অমলিন।
যাদের অগাধ বিশ্বাস কালিমা তাইয়েবার
জান্নাত লাভ হবে তার নেই কোন সন্দেহ আর ।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




