
তবে কী ভালবাসা গাণিতিক?
বেশ দৃঢ়তার সাথে কতবার বুঝালে
তার ইয়ত্তা নেই!
তবে কি প্রেম সূচক ও লগারিদমের
নিয়ম মেনে চলবেই।
তবে কি তোমার প্রেম দারুন সীমাবদ্ধ;
দৈর্ঘ্য,প্রস্থ উচ্চতায় যথার্থই পরিমেয়?
হিসেব কষে কষে
বিন্যাস ও সমাবেশে অনুমেয় !
প্রেমের ইতিহাস তেমনটা নয়
প্রেম কেবলই বিড়ম্বনা তা কি করে হয়!
তবে কি আধুনিক প্রেম আদতে প্রেম নয়?
নিদারুণ বাণিজ্যিক কিছু
গণিকালয় ,হাট-বাজার সেগুলো তো প্রেম নয়।
ভালবাসা সতত আমোঘ শক্তির আধার
সকল সীমা ভেঙে চূড়ে করে একাকার।
মোহ কেটে যায় প্রেম থেকে যায় হিরকের দৃঢ়তায়।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




