শিশু কিশোর-যুবক মনে —শিক্ষার আলো ছড়িয়ে দিলে
সচেতনতার প্রদীপ জ্বেলে— বিবেকটা শানিয়ে দিলে
চাতকমনের জ্ঞান পিপাসা —কায়দা করে মিটিয়ে দিলে
শিখিয়ে দিলে
কেমন করে বলতে হবে
কোন খেয়ালে চলতে হবে
সাফল্য সোপান দেখিয়ে দিলে
দেখিয়ে কি আর ক্ষান্ত হলে ?
সফলতা ছুঁইয়ে দিলে খুব করে জানিয়ে দিলে
গুণকীর্তন করে দিয়ে আর কতকে প্রেরণা দিলে
এত কিছু অবদানে
কী পেলে কতটুকু পেলে?
শ্রদ্ধাভরে করি স্মরণ জাতি তোমাদের করুক বরণ
হিমালয়ের শিখর যেমন ছুঁইয়ে ফেলে দূর আকাশটারে।
---------------------
নোট: শিক্ষা জাতির মেরুদন্ড ।শিক্ষকও তাই জাতি গঠনের কারিগর । বাবা-মা ও শিক্ষক । আর প্রাতিষ্ঠানিক শিক্ষক যাাদের পরিচর্যায় শিক্ষাজীবন পরিপূর্ণতা লাভ করে । সকল শিক্ষককে জানাই স্বশ্রদ্ধ ভালবাসা আর সম্মান । আর তাদের জন্য রইলো অশেষ শুভকামনা ।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




