somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

কীরকম ভালোবাসা ও প্রেরণা

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কীরকম ভালোবাসা?



কীরকম ভালোবাসা?
কীরূপে করছো তা?
কীভাবে প্রণয় হবে সখা?
ভেবে দেখেছো কি তা?

অ্যাসিড পরীক্ষায় উত্তীর্ণ সিংহোরিদয়
সকল প্রতিবন্ধকতা পদোপৃষ্ঠ করে আজো আবক্ষ অকুতোভয়,
এ তো তিতিক্ষা নয় কেবল সময়ের অবক্ষয়।

ঋতুরাজ বসন্ত আসিবে শীতের পরে
জ্যৈষ্ঠের কাঠফাটা রৌদ্র শেষেই শুরু আষাঢ়ের বর্ষণমুখরতা..


সুদৃঢ় আহবান নহে প্রহেলিকা
সতত যৌবনে মৌবন ঝর্ণাসম ব্যঞ্জণ
নিজেকে সুধাও প্রতিফলিত হও এ বক্ষে মম
আরশিতে অবলোকন করো ...
আর ভেবে দেখো
উত্থিত উর্মিমালা— সমুদ্রসমতট
তটিনী—রত্নাকর
সুখের আকড়..

প্রেরণা




কী আছে যা নেই আমার কাছে?
তোমার কিগো তা জানা আছে?
বটের ছায়ার মতন সুশীতল ছায়া
প্রখরো রৌদ্রে—
তোমায় দিতে পারি—
সংসার সংগ্রামেও তুমি হবে বিজয়ী নারি।

শুধু রেখো আমায় পাশে
চলার পথের যতো বাঁধা
কন্টকসম বিঁধে— তোমার নাঙা পায়ে
করে দেবো দূর— অসীমের সীমানায়।
যত যাতনা আছে—
আছে যতো বাঁধা,
বেদনার আরশিটাও করে দেবো চূর।

ললাটে ফেলোনা ভাঁজ
সঙ্গে নিও আমারে; দিলেম কথা আজ!
আমার আছে ভালোবাসা ঢের
দৃঢ় প্রতিজ্ঞার বর্মে সুরক্ষিত শক্তি— নিরবশেষ।

তোমার পদতলে বিছিয়ে দেবো মখমলের গালিচা
মাথায় দেবো তাজ ...
থাকবে তুমি মহাসুখে
আছে গো মোর বিশ্বাস।
“বীরভোগ্যা বসুন্ধরা” কয়েছেন গুণীজন
মুছে ফেলো সব জড়তা
হয়ে যাবে দূর তিমির আধার—অযাচিত প্রহসন ।


সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭
১৯টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

×