শীত ও দু’দিন উঠেনি
২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শীত 
শীতের সকাল বেলা হাঁটতে লাগে বেশ
মিষ্টি রোদ ছড়ায় রবি —মিষ্টি আমেজ।
এমন দিনে নরম বিছানায় ঘুমের নেইকো তুলনা
সবার মুখে দারুন রুচি থাকে পেটও মন্দ না।
শীতের পিঠা ঝাল অথবা মিঠা পেট ভরে খাও
জলপাই কিনে হরেক রকম আচার বানাও।
এমনদিনে খেজুর রস পানে জুড়োবে তব প্রাণ
সবার চেয়ে বেশি ভালো লাগে শীতের চাদরখান।
গায়ের লোকে উনুন জ্বেলে উষ্ণতা পোহায় সাঁঝবেলা
খুব সকালে শিশিরভেজা ঘাসে হেঁটে লাগে মনে দোলা।
দিনের বেলাতেও কুয়াশামাখা ব্যস্ত ঢাকার শহর
মানুষের ভীড়ে হাড় কাঁপানো শীতও যেন কোলাহলমুখর।দু’দিন উঠেনি 
দু’দিন উঠেনি রবি
কুয়াশার আড়ালে লুকিয়ে থেকে
জানিয়েছে শোকলিপি।
আজি কেন উঠেছে তবে!
আজ কি তবে হবে বিরচন
কাঙ্খিত দুপুর—সোনার নূপুর পায়ে।
শিশিরের পতনোসাথে
হবে কি আবার ভালোবাসার বারিপাত
অবনীর বুকে?
উঠিবে কি জেগে সাগরের বুকে
নতুন কোন দ্বীপ?
যেখানে জ্বলবে দীপশিখা
হতাশার আঁধার হবে দূর…
দু’দিনবাদে আজি উঠেছে রবি জেগে,
বিলাইবে কিরণ বুঝি ভালোবাসার অনুরাগে!!
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫
৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুন