খুঁজে এই মন তোমার ইশারা
দাওগো যদি সাড়া-আমায় ভালোবেসে
তৃষিত চাতকের ডাকে বৃষ্টি যেমন আসে।
তটিনী যেমন সাগর পানে ছুটে
তেমন করে আসবে কি প্রিয়া
এইখানে গভীর সঙ্গোপনে
আমায় ভালোবেসে?
তোমায় নিয়ে কুসুম কাননে তুলবো গোলাপ ফুল,
ভালোবাসা দেবো গুজে যেমন গুজে খোঁপায় রঙিন ফুল।
চোখের নেশা কাটিয়ে নেবো দুচোখে চোখ রেখে
অধরে তোমার অনেক যতনে চুম্বন দেবো এঁকে।
মিষ্টি সুরে উঠবে গেয়ে জোছনা রাতের গান
সেই গানের মূর্ছনাতে তৃষ্ণা মেটাবে প্রাণ।
উতলা এই মন খুঁজে এখন তোমার ইশারা
কবে কোথায় কেমন করে পাইগো তোমার সাড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

