
এই চরচরে বৃষ্টির পরেই উঠে রংধনু
যার রঙের চ্ছটায় মুগ্ধ হয় দু’নয়ন,
বহে হিমেল হাওয়া তাতে জুড়িয়ে যায় তন,
এমনি করে হতাশার মেঘের পরে পুলকিত হয় মন।
অনেক রক্ত আর ঘাম বিসর্জনের পরে
পেয়েছিলাম মহান স্বাধীনতারে—
এভাবেই প্রচেষ্টায় মেলে হেথা অমূল্য রতন।
এই তো জীবন—
আহা!
এর চেয়ে সুন্দর আর কিছু নেই
—এই অবণীর পরে।
বিরহ আর আনন্দ যেন হংসমিথুন
জনম জনম ধরে।
ভালোবাসা জীবনের চেয়ে বড়ো
তাই যে বেসেছে ভালো তারে সমাদর করো।
ভালোবাসায় মরিলে মানুষ হয় যে অমর।
ভালোবাসার বিনিময়ে সুপ্রিয় ভালোবাসা
কূজনে দু’জনে প্রেমমন্থনে সুখে সুখে ঠাসা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

